শিরোনাম:
●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব
৮৮৪ বার পঠিত
শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুব সমাজের জলোৎসব অনুষ্ঠান প্রত্যাখানের মধ্যদিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব

--- ‎মোস্তফা রাজু :: পাহাড়ি জনপদে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই। শনিবার রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জলকেলি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই বর্ণিল উৎসবের সমাপ্তি ঘটে।
পুরাতন বছরের দুঃখ-গ্লানি ধুয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর এই উৎসব পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়।মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস) আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার সকাল ১১টায় ফিতা কেটে এবং পানি ছিটিয়ে তিনি জল উৎসবের শুভ সূচনা ঘোষণা করেন। মাসসের একাংশের সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গণ্যমান্য ব্যক্তিরা। সাংগ্রাই উৎসব, যা বৈসাবি উৎসবের একটি অংশ, মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক আয়োজন। ‘বৈসাবি’ নামের ‘সা’অক্ষরটি এই সাংগ্রাই থেকে এসেছে। জলকেলির মাধ্যমে পুরানো বছরের অশুভ শক্তি দূর করে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করাই এর মূল উদ্দেশ্য। শত শত মারমা তরুণ-তরুণী রঙিন পোশাকে সেজে একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। একদিকে মঞ্চে মারমা শিল্পীদের গান-নৃত্য মুগ্ধ করে দর্শকদের, অন্যদিকে জলকেলির উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে।অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমরা সবাই বাংলাদেশী, এখানে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই।” তিনি খাগড়াছড়িতে অপহৃত পাঁচ শিক্ষার্থীর বিষয়ে বলেন, “সেনাবাহিনী তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। আশা করি, তারা দ্রুত মুক্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”এই উৎসবে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের হাজারো মানুষের অংশগ্রহণে সাংগ্রাই একটি সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়, যা পার্বত্য অঞ্চলের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে ওঠে।

রাঙামাটির মারি ষ্টেডিয়ামে শনিবারের সাংগ্রাই জলোৎসব প্রত্যাখানের আহবান

এদিকে মারমা যুব সমাজ রাঙামাটি পার্বত্য জেলা নামের সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শনিবার রাঙামাটি জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলোৎসব অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পাশাপাশি নানানমুখী রাজনীতিকরণ হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ায় এই অনুষ্ঠানে আগতদের উপর হামলা হওয়ার আশঙ্কা হওয়ায় আমরা মারমা তরুণ সমাজ এই অনুষ্ঠান পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
তাই আমাদের মারমা সমাজের তরুন-তরুনীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মারমা জাতিগোষ্ঠির ঐহিত্যবাহি সার্বজনিন একটি অনুষ্ঠানকে বহুল বিতর্কিত করায় আমরা নতুন প্রজন্ম এই বিতর্কে না জড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আমরা আমাদের মারমা জাতিগোষ্ঠির বৃহত্তর স্বার্থে বিতর্ক এড়ানোর লক্ষ্যে সকল মারমা তরুন-তরুনীদের উক্ত অনুষ্ঠানে অংশ না নেওয়ার আহবান জানানো হয়।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ