রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গাজীপুরে আলহাজ্ব আইন উদ্দিন সরকার মাদ্রাসায় বৃক্ষরোপণ
গাজীপুরে আলহাজ্ব আইন উদ্দিন সরকার মাদ্রাসায় বৃক্ষরোপণ
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত আলহাজ্ব আইন উদ্দিন সরকার আলিম মাদ্রাসায় রবিবার ১৭ আগস্ট ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও গাজীপুর সিটির বাসন থানাধীন ভোগড়া গ্রামের কৃতি সন্তান এবং মাদ্রাসার গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. আলী হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. শামসুজ্জামান মোল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার সাথে পরিবেশ সুন্দর রাখার জন্য বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেন এবং প্রত্যেকেই যেন একটি করে গাছ রোপণ করে পরিবেশকে আরো সুন্দর রাখি সেই প্রত্যাশা করেন। পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার ও সমাজের বিত্তবান লোকদের সহায়তা কামনা করা হয়।
পরে প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এখন মৃত এবং যারা এখনো বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরসহ বর্তমান সরকারসহ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 