শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বতীপুরে সাংবাদিকদের ৩টি সংগঠন এক প্রেসক্লাবে রুপান্তর
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বতীপুরে সাংবাদিকদের ৩টি সংগঠন এক প্রেসক্লাবে রুপান্তর
২০২ বার পঠিত
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে সাংবাদিকদের ৩টি সংগঠন এক প্রেসক্লাবে রুপান্তর

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: পার্বতীপুরে সর্বপ্রথম ১৯৮০ সালে পার্বতীপুর প্রেসক্লাব নামে এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত সংগঠন হিসেবে পার্বতীপুর প্রেসক্লাব যাত্রা শুরু করে। পরবর্তীতে বিভিন্ন সময় দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পার্বতীপুরে নতুন করে পার্বতীপুর প্রেসক্লাব ও পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব নামে আরও দুটি সংগঠনের সৃষ্টি হয়। দুই যুগ পর একত্রিত হলো পার্বতীপুরের সাংবাদিকদের ৩টি সংগঠন এক প্রেসক্লাবে।
গত ২০২৪ সালের ৫ আগস্ট বিগত আওয়ামীলীগ সরকারের পতন হলে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্য নিয়ে সম্মিলিতভাবে প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান গ্রহন করে। এক পর্যায়ে প্রেসক্লাবের সদস্য পদের জন্য সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য তালিকা চূড়ান্ত করা হলেও ঐ সময় গঠিত আহবায়ক কমিটির কতিপয় সদস্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা না করেই নিজেদের পছন্দের সাংবাদিকদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পার্বতীপুরে নতুন করে পার্বতীপুর প্রেসক্লাব ও পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব নামে আরও দুটি সংগঠনের সৃষ্টি হয়। এদিকে ৫ আগস্ট পরবর্তী পার্বতীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি তাদের কার্যকালের ১ বছর পেরিয়ে গেলেও কোন সাধারণ সভা অনুষ্ঠিত করেনি। এতে প্রেস ক্লাবের সাধারন সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। গত ১৪ আগস্ট গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনের প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে স্থানীয় সাংবাদিকরা পার্বতীপুরে ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে। এরপরই দু’দফায় অনুষ্ঠিত সম্মিলিত সাংবাদিক সমাবেশের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ২০ আগস্ট, দুপুর ১২ টায় পার্বতীপুরে তিন ধারায় বিভক্ত সাংবাদিকদের উপস্থিতিতে শহীদ মিনার সড়কের সিঙ্গার মোড়ে পার্বতীপুর প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান নেয় ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শামসুল হুদা, আতাউর রহমান, মামুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান বকুল, হাবিব ইফতেখার। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাসকির হোসেন সাপ্তাহিক সোনার বাংলা, সোহেল সানি দেশ রূপান্তর, আব্দুল আল মামুন মিলন প্রতিদিনের সংবাদ, আব্দুল আল মামুন মাই টিভি, রুকুনুজ্জামান সম্পাদক মানবকথা , ইকরামুল হক বেলাল সম্পাদক সংবাদ প্রতিক্ষণ, মুক্তারুজ্জামান মোক্তার দৈনিক আজকের সংগ্রাম, মেজবাউল ফেরদৌস দিনাজপুরের কাগজ, আমজাদ হোসেন দৈনিক ডিটেকটিভ, মেরাজুল ইসলাম শাকিল সম্পাদক জন স্রোত, মহসিন আলী দৈনিক নিরপেক্ষ মিনাজুল ইসলাম তারেক প্রতিদিন বাংলাদেশ, শফিকুল ইসলাম শফি, মোস্তাকিম সরকার দৈনিক রূপালী বাংলাদেশ কুমার দাস কুমার দাস মানব বার্তা, শাহিনুর রহমান এমকে টেলিভিশন, স্বপন চন্দ্র রায় আমার সময়, প্রমুখ।
বক্তারা আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেল ৪ টায় প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা করার ব্যাপারে সম্মত হন। গঠিত আহবায়ক কমিটি পরবর্তী ৩ মাসের মধ্যে ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন মর্মে সবাই ঐক্যমত পোষণ করেন।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি

আর্কাইভ