শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ এর ব্যবহৃত সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ এর ব্যবহৃত সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার
২০০ বার পঠিত
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ এর ব্যবহৃত সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার

--- খাগড়াছড়ি :: ২০ আগষ্ট ২০২৫ বুধবার বিগত কিছু দিন যাবৎ লক্ষীছড়ি জোনের আওতাধীন দেওয়ানপাড়া, কেরেককাটা এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী কর্তৃক প্রশিক্ষণ কার্যক্রম ও অবৈধ চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায় এবং এই সন্ত্রাসী গোষ্ঠী এলাকার জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় সহ অন্যান্য জন বিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে পরবর্তীতে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২০ আগস্ট ২০২৫ তারিখ ভোররাত ০৩টার সময় লক্ষীছড়ি জোন কর্তৃক বার্মাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ দেওয়ান পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ০৫টি মোবাইল, উল্লেখযোগ্য সংখ্যক সিম কার্ড, চাঁদা আদায়ের নথিপত্র এবং প্রমাণাদি সহ নগদ ৯ লক্ষ ২৯ হাজার ৫শত ১০ টাকা ও অন্যান্য সামগ্রী এবং ০২টি পুরাতন বিশেষ পাসপোর্ট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লক্ষীছড়ি জোন কর্তৃপক্ষ ।





আর্কাইভ