রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
এম বাবুল, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়, গরীব এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার ১৭ আগস্ট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কৌশল্যাঘোনাপাড়া এলাকায় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এবং ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি এর তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসানুজ্জামান নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করা হয় । এই সময় দুর দুরান্ত হতে অসহায় ও সু্বিধা বঞ্চিত জনগণ স্বাস্থ্য
সেবা নিতে মেডিকেল ক্যাম্পে আসেন।
১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতে এই রকম চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 