শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে সাংবাদিকের স্ত্রীকে জীবননাশের হুমকি
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে সাংবাদিকের স্ত্রীকে জীবননাশের হুমকি
২৩৪ বার পঠিত
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে সাংবাদিকের স্ত্রীকে জীবননাশের হুমকি

--- ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির প্রয়াত সাংবাদিক মো. মনিরুজ্জামান মনিরের স্ত্রী শারমিন আক্তারকে পাওনা টাকা ফেরত চাওয়ায় জীবননাশের হুমকি দিয়েছে তার আপন ভাসুর আবুল বাশার শামীম ওরফে ঘারব্যাকা শামীম।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন শারমিন আক্তার।
সাধারণ ডায়েরির অভিযোগ তদন্ত করছেন এএসআই অনিমেষ বিশ্বাস।
ঝালকাঠি পৌরসভার সাবেক ভাইসচেয়ারম্যান কালিবাড়ি রোডের ধানসিড়ি রেস্ট হাউজের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ হাওলাদারের ছোট ছেলে মো. মনিরুজ্জামান মনির দৈনিক ভোরের কাগজ এবং দেশ টিভির ঝালকাঠি প্রতিনিধি ছিলেন।
ঝালকাঠি প্রেসক্লাব এবং টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য মনিরুজ্জামান ২০১৩ সালে মারা যান। মৃত্যুর পূর্ব থেকেই মনিরুজ্জামান তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহরের বাহের রোডে পিতার বাড়িতে থাকতেন।
মনিরুজ্জামানের বড় ভাই আবুল বাশার শামীম তার ছোট ভাইয়ের মৃত্যুর কিছুদিন পরই হীন উদ্দেশ্যে প্রচার করতে করতে থাকে যে সে ছোট ভাইয়ের স্ত্রী শারমীনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছে। কিন্তু শারমীন আক্তার অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর ভাসুর আবুল বাশার শামীম ওয়ারিশ সার্টিফিকেট ও জমিজমার কাগজপত্র তৈরি করার কথা বলে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ও ছবি নেয়। সেই ছবি দিয়ে এফিডেভিট বানিয়ে সে আমাকে স্ত্রী হিসেবে ব্যবহার করার চেস্টা করে এবং এবং আমার প্রয়াত স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া গাড়ীর ব্যবসার তদারকি ও জমিজমা দেখাশোনা করতে থাকেন।
২০২২ সালে আমার শ্বশুর আব্দুল মজিদ হাওলাদার মারা গেলে আমার স্বামীর বরিশাল বাস মালিক সমিতির দুটি বাসের ব্যবসার নিয়ন্ত্রণ নেয় শামীম। হিসাব নিকাশের পর তার কাছে জমিবিক্রির এবং বাসের ব্যবসার ৫০ লাখ টাকা পাওনা থাকে। সেই পাওনা ৫০ লাখ টাকা ফেরত চাইলে আবুল বাশার শামীম এবং তার ছেলে সাইদুল বাশার স্বরণ বিভিন্ন সময় আমাকে এবং আমার সন্তানদের হত্যার হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত ২৮ জুলাই আবুল বাশার শামীম এবং তার ছেলে স্বরণ শারমীন আক্তারকে তার বসত ঘরে এসে গালিগালাজ এবং হত্যার হুমকি দিয়ে বলে ফের পাওনা টাকা চাইলে সন্তানদের পথে ঘাটে খুন করে ফেলে রাখবে। এ ব্যাপারে শারমীন আক্তার বাদী হয়ে ঝালকাঠি থানায় ২৮ জুলাই রাতে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ১৩৮০।
ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আদালত থেকে তদন্তর আদেশবলে জিডির অভিযোগের বিষয়ে তদন্ত করছেন এএসআই অনিমেষ। শিঘ্রই আদালতে তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে।
প্রয়াত সাংবাদিক মনিরুজ্জামানের স্ত্রী শারমীন আক্তার বলেন, আমার ভাসুর আবুল শামীম খারাপ প্রকৃতির লোক,নিজের স্বার্থের জন্য তিনি সবকিছু করতে পারেন। শুধু টাকা পয়সা আত্মসাৎ নয় তিনি আরও জঘণ্য প্রকৃতির অন্যায় করে যাচ্ছেন যা সঠিক সময়ে প্রকাশ করা হবে।
এ বিষয়ে আবুল বাশার শামীমের ০১৭১১৪৮৫৩৮৭ নম্বরে কল করলে সাংবাদিক পরিচয় শুনেই আমি ব্যস্ত আছি বলে কল কেটে দেন।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ