শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজারের বিরুদ্ধে অপহরন মামলা
প্রথম পাতা » অপরাধ » চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজারের বিরুদ্ধে অপহরন মামলা
২৩১ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজারের বিরুদ্ধে অপহরন মামলা

--- ঝিনাইদহ প্রতিনিধি :: চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজারের বিরুদ্ধে অপহরন মামলা দায়েরের পর বাদিকে হুমকি ধামকির বিস্তর অভিযোগ উঠেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অপহরনের ঘটনায় বাদি মোছাঃ মধুমালা আক্তার সাথী (২০) ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৪/৫০৬ (।।) দঃ বিঃ ধারায় মোকামঃ বিজ্ঞ চুয়াডাঙ্গা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। যার নম্বর সি,আর, ৯৭২। তারিখ ২৪/০৭/২০২৫ ইং তারিখ।
উক্ত অপহরন মামলাটির বাদি পক্ষের বিজ্ঞ আইনজীবী হিসাবে এ্যাড. মোঃ আসলাম উদ্দীন মামলাটি পরিচালনা করছেন। শুনানী শেষে মামলাটি আমলে নিয়ে মোকামঃ বিজ্ঞ চুয়াডাঙ্গা আমলী আদালত চুুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক ওসিকে মামলাটির তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদাণ করেন।
মামলা সুত্রে জানা গেছে, মামলাটির ১নং স্বাক্ষী চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের মোঃ ডালিমের ছেলে আলামিন হোসেনের স্ত্রী বাদি মধুমালা আক্তার সাথী, ও মামলার ২নং সাক্ষী সোলাইমান কবীর সম্পর্কে ১নং স্বাক্ষী আলামিন হোসেন খালাতো ভাই। গত ২২শে জুলাই মঙ্গলবার বিকালে আলামিন মোটর বাইক কেনার উদ্দেশ্যে ৬০,০০০/= (ষাট হাজার) টাকা নিয়ে খালাতো ভাই সোলাইমান কবীরকে সঙ্গে লইয়া রওনা হয়। পরে ১ ও ২নং স্বাক্ষী যথাক্রমে আলামিন ও সোলাইমান কবীর ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজার ৭নং স্বাক্ষী স্বপনের ফলের দোকানের সামনে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরিয়া ১নং আসামী চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজার দশমাইল সংলগ্ন দশমী গ্রামের মৃত ছামছুদ্দিন মন্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার হিসাবে কর্মরত মাহাবুল হক (৪০) ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জন আসামীর সহযোগীতায় আলামিনকে পিছন হইতে মুখ চাপিয়া ধরিয়া বদরগঞ্জ বাজার নিয়ে যায় এবং একটি নির্জন গুপ্ত ঘরে আটকিয়ে রাখে।
পরবর্তীতে ২নং সাক্ষী সোলাইমান কবীরের মাধ্যমে অপহৃত আলামিনের স্ত্রী ও বাদী মধুমালা আক্তার সাথী ঘটনার বিবরণ শুনিয়া তার পরিবারের আত্মীয় স্বজনকে জানাইলে মধুমালা আক্তার সাথী, ২নং স্বাক্ষী সোলাইমান কবীর এবং বাদীর আত্মীয় স্বজন অপহৃত আলামিনকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে মধুমালা আক্তার সাথী উপায় না পেয়ে ৯৯৯ লাইনে ফোন করে বিস্তারিত জানাইলে পুলিশও খোঁজাখুঁজি শুরু করে।
এসময় ১নং আসামী সুপারভাইজার মাহাবুলসহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীগণ অপহৃত আলামিনের নিকট হইতে মটর বাইক ক্রয় বাবদ ৬০,০০০/= (ঘাট হাজার) টাকা ও প্রাণ নাশের হুমকি দিয়া এবং তার নিকট থাকা আরও ৭৪০/= টাকা মোট ৬০.৭৪০/= টাকা জোর পূর্বক ১নং আসামী সুপারভাইজার মাহাবুল কাড়িয়া লইয়া অতি গোপনে সকল আসামীগণ অপহৃত আলামিনকে বদরগঞ্জ দশমাইল এর পুলিশ বক্সের নিকট ছাড়িয়া দিয়া প্রকাশ করেন যে, এই অপহরনের ঘটনা লইয়া মামলা মোকদ্দমা করিলে হত্যা করিয়া লাশ গুম করিয়া দিবেন। পরে আসামিরা কৌশলে পালাইয়া যায়। পরবর্তীতে বাদী ও তার আত্মীয় স্বজন অপহৃত আলামিনকে পাইয়া বদরগঞ্জ বাজার দশমাইলে পুলিশ বক্সে অবস্থানরত পুলিশের নিকট ঘটনা জানাইলে পুলিশ চুয়াডাঙ্গা সদর থানায় যোগাযোগ করতে বলেন।
সেসময় বাদী মধুমালা আক্তার সাথী তার স্বামী আলামিনসহ তাহার আত্মীয় স্বজন তৎক্ষনাৎ চুয়াডাঙ্গা সদর থানায় আসিয়া দায়িত্বরত পুলিশকে জানাইলে দায়িত্বরত পুলিশ অফিসার কোর্টে মামলা করার পরামর্শ দিলে বাদী মধুমালা আক্তার সাথী বাধ্য হইয়া বিজ্ঞ আদালতের উক্ত অপহরন মামলাটি দায়ের করেন।
পরে মামলাটি আমালে নিয়ে মোকামঃ বিজ্ঞ চুয়াডাঙ্গা আমলী আদালত চুুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক ওসিকে মামলাটির তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদাণ করেন। মামলাটি দাখীলের পর সুপারভাইজার মাহাবুল হক একর পর এক অজ্ঞাত স্থান ও অজ্ঞাত ব্যাক্তিদের দিয়ে বাদি মধুমালা আক্তার সাথীর ফোনে ফোন দিয়ে বাদিকে হুমকি ধামকিসহ মামলা তুলে নেয়ার জন্য চাপ চলমান রেখেছে মর্মে বাদি মধুমালা আক্তার সাথী সাংবাদিকদের কাছে বিস্তর অভিযোগ করেন।
চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার মাহাবুল হকের বিরুদ্ধে এলাকায় সুদের ব্যবসা করতে অসহায়দের কাছ থেকে কৌশলে সাদা চেক নিয়ে নিজের ইচ্ছামত মামলা দায়ের করার বিস্তর অভিযোগ রয়েছে বলেও বাদি মধুমালা আক্তার সাথী সাংবাদিকদের জানিয়েছেন। এসব ঘটনায় জড়িত থাকার কারনে এলাকাবাসি চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার মাহাবুল হকের উপযুক্ত বিচার দাবি করেছেন। এবিষয়ে চুয়াডাঙ্গা ডিলাক্সের সুপারভাইজার মাহাবুল হকের বক্তব্য নিতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ