মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকারের দাবিতে মানববন্ধন
গাজীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকারের দাবিতে মানববন্ধন
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সহকারী শিক্ষক আসলাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে মূলবক্তব্য পেশ করেন রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুল। তিনি শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং শিক্ষা পরিবারের পক্ষ হতে নবোযোগদানকৃত শিক্ষা সচিবকে অভিনন্দন জানান।
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু জাফর মোহাম্মদ সালেহ, সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান শিবলী, সিনিয়র শিক্ষক রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক তাহমিনা সুলতানা জুথী, সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সহকারি শিক্ষক পদটি এন্টিপদ ৯ম গ্রেড হিসেবে বাস্তবায়ন, চারস্তরীয় একাডেমিক পদসোপান, শুন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি, বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান, জেলায় উপপরিচালক (মাধ্যমিক) পদ সৃষ্টি, সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদসৃষ্টিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 