শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাপ্তাই ৪১বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কাপ্তাই ৪১বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এম বাবুল, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ১৯ এপ্রিল দুপুরে রাঙামাটি কাপ্তাই ৪১ বিজিবি’র ওয়াগ্গাছড়া জোন ব্যাটালিয়ন ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবি’র রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে কমান্ডার, ফিল্ড ইন্টেলিজেন্স গ্রুপ, চট্টগ্রাম, সিও ৫৬ ই বেঙ্গল, সিও ১০ আরই ব্যাটালিয়ন, পরিচালক ৩৫ আনসার ব্যাটালিয়ন, পরিচালক ২ আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার,
কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার,কেপিএম এর এমডি, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্যে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন,১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবি’র অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবি’র ওপর অর্পিত যে কোনো দায়িত্ব পালন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।




হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 