শিরোনাম:
●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » কৃষি » ক্ষতি পুষিয়ে নিতে মাঠে ব্যস্ত কৃষকরা
প্রথম পাতা » কৃষি » ক্ষতি পুষিয়ে নিতে মাঠে ব্যস্ত কৃষকরা
৫০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষতি পুষিয়ে নিতে মাঠে ব্যস্ত কৃষকরা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা। গেল বন্যার কারণে আউশ ফসলও ঘরে উঠেনি তাদের। তলিয়ে যায় সকলেরই আউশ ধানের ক্ষেত। এরপর বন্যার পানি নামলে ফের তারা নামেন মাঠে।

শুরু হয় বীজতলা প্রস্তুতের কাজ। আর রোপনের জন্য জমিও তৈরি। এবার আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে নিরলস পরিশ্রম করছেন দেখা গেছে তাদের।

জমি চাষাবাদ ও আগাছা নিধন শেষে মাঠে মাঠে রোপন করা হচ্ছে আমন ধানের চারা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গেল বন্যায় তলিয়ে যায় ৩ হাজার ৯শ ২০ হেক্টর আউশ ফসল। এর মধ্যে একেবারেই নষ্ট হয়ে যায় ২ হাজার ৫শ ৪৮ হেক্টর ধানি জমি। হতাশা দেখা দেখা দেয় কৃষকদের মাঝে।

চরমভাবে ক্ষতিগ্রস্ত হন উপজেলার ১৮ হাজার ৪২জন কৃষক। এরপর বন্যা নামলে ফের মাঠে নামেন তারা। শুরু আবারো স্বপ্ন বোনা।
ইতিমধ্যে লক্ষ্যমাত্রার ৬ হাজার ৬শ হেক্টর জমিতে আমন ধান রোপণ করেছেন কৃষকরা। এ বছর আমন ধানের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ২শ ৫ হেক্টর।

কৃষকরা জানান, একের পর দুর্যোগে অসহায় হয়ে পড়েছেন তারা। তবুও হাল ছাড়েননি কেউ। সরকারি বরাদ্দ-সহায়তার পাশাপাশি নিজেদের মতো করে জমিতে ফসল চাষাবাদ করছেন সকলেই।

এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, এ বছর স্বল্প জীবন কালের ধান (ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৫) ব্যাপক পরিসরে সম্প্রসারণ করা হয়েছে। এ সকল জাতের বীজতলা বপনকারী কৃষকদের চিহ্নিত করে তেল ফসল আবাদ বৃদ্ধির উদ্দেশ্যে রবি মৌসুমে সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। যাতে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

আমন ধান আবাদ ও যথাযথ সার ব্যবস্থাপনাসহ রোগ ও পোকার আক্রমণে যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে কৃষি বিভাগ তৎপর রয়েছে।





আর্কাইভ