শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্ট
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্ট
৬২৮ বার পঠিত
সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্ট

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়ার বিরুদ্ধে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
কৃষক মোস্তফা কামালের দাবি, তার আমন রোপিত জমির মাটি কাটার ফলে জমি নষ্ট হওয়ার পাশাপাশি রোপিত ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া বাড়ি বানানোর জন্য প্রতিবেশী মোস্তফা কামালের আমন ধানের ফসলি জমির মাটি জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে কাটছেন। স্থানীয় আশপাশের লোকজনসহ জমির মালিক মোস্তফা কামাল বাঁধা দিয়েও মাটি কাটা বন্ধ করতে না পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ করে দেয়।
রোপিত আমন ধান নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কারণে জমির শ্রেণি পরিবর্তন ও আশপাশের জমিও হুমকির মুখে পড়ছে। এ নিয়ে জমির মালিক ও স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিক মোস্তফা কামালের অভিযোগ, প্রতিবেশী মুস্তাকিম জোর করে তার আমন রোপিত ফসলী জমির মাটি ভেকু দিয়ে কেটে গর্ত করেছে। তিনি বাঁধা দিলেও তা না মেনে জোরপূর্বক মাটি কাটা চালিয়ে যান। পরে থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন।
অভিযুক্ত মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া বলেন, ৮/৯ বছর পূর্বে মোস্তফা কামালের কাছ থেকে বাড়ি নির্মাণের জন্য ১৫ শতক জমি ক্রয় করেন। এতবছর পার হলেও ওই জমি তিনি লিখে দিতে পারেননি। তাই তিনি মোস্তফা কামালের এই জমিটি দখল করে বাড়ি বানানোর উদ্দেশ্যে মাটি কাটছেন। তবে মাটি কেটে নেয়া ফসলী এই জমি মোস্তফা কামালের কাছ থেকে তিনি ক্রয় করেননি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রাহমান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। দুই পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ