শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » ভাতিজাকে শাসন করায় চাচার ক্ষতি ১০ লাখ
প্রথম পাতা » কৃষি » ভাতিজাকে শাসন করায় চাচার ক্ষতি ১০ লাখ
৭৭১ বার পঠিত
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাতিজাকে শাসন করায় চাচার ক্ষতি ১০ লাখ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ভাতিজাকে শাসন করার জেরে চাচার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুর জিথর গ্রামে। ক্ষতিগ্রস্ত মৎস্য উদ্যোক্তা জুয়েল শেখ (৩৫) ওই গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।
এ ঘটনায় শনিবার (৮ নভেম্বর) ভুক্তভোগী জুয়েল শেখ ঈশ্বরগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে তার পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
অভিযোগে অভিযুক্তরা হলেন, শ্রীপুর জিথর গ্রামের মৃত কদ্দুস শেখের ছেলে রতন শেখ (৫০), মানিক শেখ (৪৫), ও খলিল শেখ (৫৫), রতন শেখের স্ত্রী সুফিয়া খাতুন (৪৫) এবং তাদের দুই ছেলে রাকিব শেখ (২৬) ও শাকিব শেখ (১৬)।
স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে ভাতিজা শাকিব শেখের সাথে ডিমের দাম নিয়ে জুয়েল শেখের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। সেই ঘটনার জের ধরেই রতন শেখ ও তার পরিবার একজোট হয়ে জুয়েলের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মৎস্য উদ্যোক্তা জুয়েল শেখ বলেন, কয়েকদিন আগে ভাতিজা রাকিব শেখকে কিছু বিষয় নিয়ে শাসন করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রতন শেখরা পুকুরের পানিতে বিষ বা কীটনাশক দিয়ে আমার এ সর্বনাশ করেছে। এতে বর্তমান বাজার দর অনুযায়ী আমার প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। আমি এ ঘটনায় জড়িতদের বিচার চাই।
এবিষয়ে জানতে অভিযোগে অভিযুক্ত রতন শেখ, মানিক শেখ ও খলিল শেখের বাড়িতে গেলে কোন পুরুষ লোককে পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এসময় বাড়িতে থাকা মানিক শেখের স্ত্রী মাসিদা বেগম বলেন, রতন শেখের মনিহারী দোকান থেকে বাজার ক্রয় নিয়ে কয়েকদিন পূর্বে জুয়েলদের সাথে দোকানের সামনেই ঝগড়া হয়। তাছাড়া পুকুরে বিষ দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পুকুরে কে বা কারা বিষ দিয়েছে তা কিছুই জানি না।
এ ব্যাপারে জানতে চাইলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, যদি কেউ মানুষের সাথে শত্রুতা করে বিষ দিয়ে মাছ নিধন করে থাকে এটা খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিকে রবিবার অফিসে আসতে বলা হয়েছে। তিনি আসলে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ