বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ভারতের পশ্চিমবংগ বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি - বিজেপির জয়লাভ বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ।চরম হিন্দুত্ববাদী বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করলে একদিকে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়সহ ভোটের অধিকার থেকে বাদ পড়া প্রায় এক কোটি মানুষ যেমন নানা ধরনের নিগ্রহের শিকার হতে পারে, অপরদিকে এদের একটা অংশকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে পুশইন করার অপতৎপরতাও আশংকা রয়েছে। তিনি বলেন, বিজেপির পশ্চিমবঙ্গে প্রধান নেতৃত্বের বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষ প্রতিনিয়ত হিংসা আর ঘৃণার বিস্তার ঘটিয়ে চলেছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যেহেতু বিজেপির প্রধান রাজনৈতিক পুঁজি সেকারণে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানীর আশংকা থাকে।তিনি বলেন, বাংলাদেশ - ভারত সীমান্তের তিনদিকে বিজেপির সরকার থাকায় আগামী দিনগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টিরও শংকা রয়েছে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচন কথিত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনী গণতন্ত্রের অন্তসারশুণ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে তলানিতে নিয়ে গেছে। একটা রাজ্যের দখল নেবার জন্য যেভাবে এককোটি লোককে নির্বাচনের বাইরে রেখে পশ্চিমবাংলায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরী করা হয়েছে ভারতের ইতিহাসে তা নজিরবিহীন ও নিদারুণ লজ্জাজনক ঘটনা। এই নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রকে বড় ধরনের সংকটে নিক্ষেপ করবে।
তিনি পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যসমূহে নবনির্বাচিত বিজেপির নেতৃবৃন্দকে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষী উত্তেজনাকর সাম্প্রদায়িক বক্তব্য পরিহার করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, নিকটতম প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে শান্তি ও সৌহার্দমূলক সম্পর্কই বজায় রাখতে চায়।
আজ বিকালে পার্টির অনলাইন প্লাটফর্মের সংগঠকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় অন্যান্যের মধ্যে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, সংগঠক ইমরান হোসেন সরকার, এম ডি ফিরোজ, মামুন উদ্দিন সৈকত, নাজমুল হোসেন প্রমুখ।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ 