শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কৃষি » আগাছানাশক দিয়ে কৃষকের বোরো ধান নষ্টের অভিযোগ
প্রথম পাতা » কৃষি » আগাছানাশক দিয়ে কৃষকের বোরো ধান নষ্টের অভিযোগ
৭৬৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগাছানাশক দিয়ে কৃষকের বোরো ধান নষ্টের অভিযোগ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শত্রুতার জেরে রাতের আধারে আগাছা নাশক দিয়ে কৃষকের ধান খেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেখলে মনে হয় যেন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। বিষয়টি নিয়ে এলাকায় অন্যান্য কৃষকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী জুবেদা খাতুন ও তার দেবর হান্নান স্বামী ও পৈতৃক সূত্রে পাওয়া ৬৫ শতক জমিতে এ বছর বোরো ধান আবাদ করেন। ফসলও অনেক ভালো হয়। কয়েকদিন পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তারা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তাদের সাথে একই গ্রামের বাসিন্দা মৃত পেয়ার বকসের ছেলে মুখলেছের সাথে শত্রুতা চলে আসছিল। বিগত সরকারের সময়ে রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে এককাধিকবার জমিটি দখলে নেওয়ার চেষ্টা করেও পারেনি। এবার সে বিষ প্রয়োগে জমির ধান নষ্ট করে দিয়েছে। এছাড়াও মুখলেছের বিরুদ্ধে কয়েকজনের জমি জোর করে দখল করে রাখার অভিযোগ রয়েছে।
জমি দখলের লক্ষ্যেই রাতের আঁধারে জমিতে আগাছানাশক বিষ প্রয়োগ করে পুরো ক্ষেত পুড়িয়ে দিয়েছে এমন অভিযোগ করেছেন জমির মালিক জুবেদা খাতুন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শীষ থেকে বের হওয়া সবুজ ধান পুড়ে হলদে হয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তবে বিষ প্রয়োগের বিষয়টি নিয়ে অভিযুক্ত মুকলেছের বাড়িতে গিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ওই গ্রামের আব্দুর রাশিদ, হযরত আলীসহ আরও কয়েকজন কৃষক বলেন, মুখলেছের কাজই হলো মানুষের জমি দখল করা। গ্রামের অনেক ব্যক্তির জমি সে দখল করে রেখেছে। এবার বিধবা জুবেদা খাতুনের জমি দখলে নেওয়ার জন্য রাতের আঁধারে আগাছানাশক বিষ প্রয়োগ করে বোরো ফসল পুড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রিপা রানী চৌহান বলেন, ধারণা করা হচ্ছে ওই ধান ক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করা হয়েছে। এভাবে ফসল নষ্ট করার মানে কি? পরস্পর শত্রুতা থাকতে পারে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। আইনগত সেবা নিতে ক্ষতিগ্রস্থ কৃষককে থানায় যেতে পরামর্শ থাকবে। ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ ও সকল ধরণের পরামর্শ দিয়ে উপজেলা কৃষি বিভাগ পাশে থাকবে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ