শিরোনাম:
●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
৩২৮ বার পঠিত
বুধবার ● ৬ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন

শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি :: শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালনকরেছে ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।বুধবার ০৬ মে ২০২৬ সকাল ১০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান রক্ষা এবং সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের নিয়ে অযাচিত ও অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী সাইদুল ইসলাম আফজাল বলেন,ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার আগে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
নারী শিক্ষার্থীরা বলেন শিক্ষকরা শুধুমাত্র একটি পেশার নাম নয়, তারা একটি জাতির ভবিষ্যৎ নির্মাতা। একজন শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। তাদের জ্ঞান, মূল্যবোধ এবং দিকনির্দেশনার মাধ্যমেই একজন শিক্ষার্থী নিজের জীবন গঠন করে এবং সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাই শিক্ষকদের সম্মানহানি করা মানে কেবল একজন ব্যক্তিকে অপমান করা নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থা এবং জাতির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করা।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে শিক্ষকদের নিয়ে অযাচিত, অসম্মানজনক এবং ভিত্তিহীন মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের আচরণ শিক্ষাঙ্গনের পরিবেশকে কলুষিত করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দেয়। একজন শিক্ষক সবসময় শ্রদ্ধা ও মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকবেন এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের নৈতিকতা।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষকদের সম্মান রক্ষা করা শুধু শিক্ষার্থীদের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি সচেতন মানুষের কর্তব্য। যারা শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার বা অসম্মানজনক মন্তব্য করেন, তাদের প্রতি আমাদের আহ্বান এ ধরনের আচরণ থেকে বিরত থাকুন এবং নিজের দায়িত্বশীলতার পরিচয় দিন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আর্কাইভ