শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ভিয়েতনামি মাল্টা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন হামিদ
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ভিয়েতনামি মাল্টা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন হামিদ
৮৩২ বার পঠিত
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিয়েতনামি মাল্টা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন হামিদ

--- আমির হামজা, রাউজান :: রাউজানের কদলপুর গ্রামের ওমান প্রবাসী হামিদ। প্রবাসে ইউটিউবে ভিয়েতনামি হলুদ মাল্টা চাষের ভিডিও দেখে, তিনি সিদ্ধান্ত নেন দেশে তাদের খালি জায়গায় মাল্টা বাগান করার। প্রায় ২ বিঘা জমিতে এই উন্নত জাতের মাল্টার চাষ শুরু করেন তিনি। চার বছরের মধ্যে তার মাল্টা চাষ ব্যাপক সাফল্য এনে দিয়ে, এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তার বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে ভিয়েতনামি হলুদ রঙের মাল্টা। মাল্টার ওজনে গাছগুলো মাটিতে নুইয়ে পড়েছে। প্রায় চার শতাধিক গাছে ধরেছে বিপুল পরিমাণ মাল্টা। বাগান থেকেই ২৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তাদের ফরমালিন মুক্ত এই ভিটামিন-সি যুক্ত ফল। জানা যায়, ২০২২ সালে বাগান শুরু করেন, বাগান করতে তার খরচ হয়েছে প্রায় ১৩ লাখ টাকা। প্রথম বছর মাল্টা হারভেস্ট করিনি। গত বছর হতে বাণিজ্য ভাবে মাল্টা উৎপাদান করা হয়। এবার প্রায় ৫ লাখ টাকার মাল্টা বিক্রির করে আয়ের আশা করছেন তিনি। সারা চট্টগ্রামে হলুদ জাতের মাল্টা বাগান এটি বলে দাবি করেন প্রবাসী হামিদ। এছাড়ও মাল্টা বাগানের সঙ্গে মিশ্র ফলন হিসেবে লাগানো হয়েছে উন্নত জাতের আম, লেবু, কলা, পেয়ারা, পিংক কাঁটাল, কাট লিচুসহ আরও বেশকিছু ফল। বর্তমানে তাদের বাগান হতে উৎপাদিত হচ্ছে মাল্টা, আম, কলা, পেয়ারা ও লেবু। ফেসবুকে এই বাগানের ছবি দেখে ঘুরতে এসেছে দর্শনার্থীরা। নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে মাল্টার স্বাদ নিচ্ছে দর্শনার্থীরা। যাওয়ার সময় হাতে করে বাগান থেকে ছিঁড়ে কিনে নিয়ে যাচ্ছে সুস্বাদু এই ফল। তারা বলেন বাজারে ৫’শ টাকা করে মাল্টা বিক্রি হচ্ছে, যা অনেকে কিনে খেতে পারছেনা। বাজারের ফলে ফরমালিন তাকে, কিন্তু এই বাগানে যে মাল্টা বিক্রি হচ্ছে সেগুলো শতভাগ নিরাপদ। দামেও হাতের নাগালে। খেতেও বাজারের মাল্টার চেয়ে এই হলুদ মাল্টার স্বাদ অনেকবেশি। এই বাগানে কর্মসংস্থান হয়েছে কয়েক জনের। তাদের মধ্যে সবুজ দাশ মাসে ১২হাজার টাকা বেতনে চাকরি করেন। এই বাগানে চাকরি তার পরিবারের সচ্ছলতা ফিরেছে। সেই আরও বলেন মাল্টা কিছু কিছু গাছ থেকে বিক্রি শুরু হয়েছে। তবে বাগানের ফলগুলো আরও হলুদ বা পরিপক্ক হতে আরও ২০ দিন মতো সময় লাগবে। প্রবাসী হামিদ এই বাগানের একজন উদ্যোক্তা বলে জানা গেছে। বাগানে ফল আসলে দেশে ছুটে আসেন তিনি। কিন্তু এবার কাজের ব্যবস্থায় দেশে আসার সুযোগ হয়নি। এবার বাগানের দেখাশোনা করছে তার ভাই ওমান প্রবাসী মো. ইমরান। তিনিও বাগানের ফল বিক্রি শেষ হলে, প্রবাসে ফিরবেন। এ ব্যাপারে প্রবাসী মো: হামিদ তালুকদার বলেন, আমি ওমানে থাকি একদিন ইউটিউবে ভিডিও দেখছিলাম। হঠাৎ হলুদ মাল্টা বাগানের একটি ভিডিও সামনে চলে আসে। প্রায় ১০ মিনিটের ভিডিটি মন দিয়ে দেখি। পরে আরও কয়েকটি ভিডিও দেখতে থাকি। সেইদিন সিদ্ধান্ত নেই আমাদের খালি জায়গা মাল্টা বাগান করার। পরে দেশে এসে আমার বাবাসহ এই বাগান করি। বাবা মো: হারুণ বলেন, দীর্ঘ প্রবাস জীবন ছেড়ে আমিও দেশে চলে আসি। ছেলে প্রবাস থেকে বাগান করার উদ্যোগ নেন। আমিও উৎসাহিত হয়ে এই বাগান করতে উদ্যোগ গ্রহণ করি। রাউজান কৃষি বিভাগের (কদলপুর দায়িত্ব) উপ-সহকারী কৃষি অফিসার আহমদ শাহ বলেন, রাউজানে বিভিন্ন এলাকায় ব্যাপক হারে সবুজ মাল্টা চাষ হয়েছে। কিন্তু সারা রাউজানে এই প্রথম বাণিজ্যক ভাবে ভিয়েতনামি হলুদ রঙের মাল্টার চাষ হয়েছে আমার কদলপুর ইউনিয়নে। এই মাল্টার স্বাদ অনেক মিষ্টি জাতের। আমরা কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তিনি বলেন, মাল্টা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফলন। উৎপাদন বাড়ানো গেলে, আমদানি ততই কমে আসবেই। এবং দেশের মানুষ ফরমালিন মুক্ত ফল খেতে পারবেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ