রবিবার ● ১ জুন ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » হালদা পাড়ে উৎসব : ডিম ছেড়েছে মা মাছ
হালদা পাড়ে উৎসব : ডিম ছেড়েছে মা মাছ
আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। এরআগে নদীতে দু’দফায় নমুনা ডিম ছাড়ে মা মাছ। পরে বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে নদীতে পুরোদমে ডিম ছাড়ে রুই, কাতাল, মৃগেল ও কালবাউশ জাতীয় মা মাছ। জেলেরা ২ থেকে ৫ বালতি করে ডিম সংগ্রহ করেছে। রাতে জোয়ারের সময় নদীতে ডিম ছাড়তে শুরু করেন মা মাছ। এবার ১৪হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে।
পরবর্তীতে ডিমগুলো হালদা নদীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন বলে এই তথ্য নিশ্চিত করেন হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ মে) রাত ২টার দিকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে কার্পজাতীয় মা মাছ পুরোদমে ডিম ছাড়ে। নদীর দু’পাড়ে অপেক্ষায় থাকা জেলেরা উৎসব মুখর পরিবেশ ডিম সংগ্রহ করেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৫শতাধিক নৌকা নিয়ে নদীতে হতে ডিম সংগ্রহ করেছে স্থানীয় ডিম সংগ্রহকারীরা। হালদা পাড়ের ডিম সংগ্রহকারী মো.ইলিয়াস বলেন, গত কয়েকদিন ধরে নদীতে আমরা নৌকা নিয়ে অবস্থান করছি। প্রথমে নমুনা ডিম, পরে বৃহস্পতিবার মধ্যেরাতে পুরোপুরি ডিম ছাড়ে মা মাছ। আমি প্রায় ৩-৪ বালতি ডিম সংগ্রহ করেছি।
এবার পর্যাপ্ত পরিমাণে ডিম ছেড়েছে। হালদা নদীর ডিম সংগ্রহকারী শফিউল আলম বলেন, ৬টি নৌকা ও ২টি বাঁশের ভেলা করে প্রায় ১৩ বালতি ডিম সংগ্রহ করেছি। এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, রাতে হালদা নদীর আমতুয়া অংশে কার্পজাতীয় মা মাছ পূরোদমে ডিম ছাড়ে। পরবর্তীতে ডিমগুলো হালদা নদীর রাউজান হাটহাজারী বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। যারা প্রথম দিকে ডিম সংগ্রহ করার জন্য নদীতে ছিলো তারা অধিক পরিমাণে ডিম সংগ্রহ করেন।
ডিম সংগ্রহকারীরা গড়ে (২-২.৫) বালতি করে ডিম সংগ্রহ করেছে। কাঙ্ক্ষিত ডিম সংগ্রহ করতে পেরে ডিম সংগ্রহকারীরা ভীষণ আনন্দিত বলে তিনি জানান। তিনি আরও বলেন, বর্তমানে ডিম সংগ্রহকারীরা হ্যাচারী ও মাটির কূয়ায় ডিম ফুটানো কাজে ব্যস্ত সময় পাড় করেছেন।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ পুরোদমে ডিম ছেড়েছে। নদী থেকে সংগ্রহকরা ডিম হ্যাচারিতে রেণু ফুটানোর কাজে ব্যস্ত জেলেরা।




হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 