শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ
৬২৫ বার পঠিত
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ১৪ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।

উপজেলার ৮ ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৩ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ১৪ জন ডিলার নির্বাচিত হন।
পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার পয়েন্ট মো.বাহাদুর। ভুঁ-পাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী হাট পয়েন্টে মো.রনি মৃধা ও কাশিয়াবাড়ী সুইচগেট পয়েন্টে মো.শাহাজাহান আলী খান।
বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গাল বাজার পয়েন্টে মো.রবিউল ইসলাম।মনিয়ারী ইউনিয়নের নওদলী বাজার পয়েন্টে মো.শফিকুল সরকার ও পতিসর বাজার পয়েন্টে মজনুর রহমান।
আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর বাজার পয়েন্টে মো.তারিকুল ইসলাম, ও সিংসাড়া বাজার পয়েন্টে মো.ফারুক প্রামাণিক।
কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার পয়েন্টে মো. সালমান ও সামছুর রহমান,হাটকালুপাড়া বান্দাইখাড়া বাজার রাশাদুজ্জামান ও মো.সুমন হোসেন। সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা রেলওয়ে স্টেশন পয়েন্টে মো.আজাদ সরদার ও ভবানীপুর বাজার পয়েন্টে আশরাফুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচির (ওএমএস) এর ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।ডিলার নিয়োগ সম্পর্কে তিনি বলেন,ডিলার নিয়োগে অনিয়মের কোন সুযোগ নেই যেহেতু উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করছি।তাই কেউ যেন বলতে না পারে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন,সমাজসেবা কর্মকর্তা মো.শোহেল রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নির্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।





আর্কাইভ