বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ৩টি ফিলিং ষ্টেশনকে জরিমানা
নবীগঞ্জে ৩টি ফিলিং ষ্টেশনকে জরিমানা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া,গজনাইপুর ও পানিউমদা ৩টি ইউনিয়নে অবস্থিত ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ডিজেল, অকটেন পরিমাপে কম দেয়ার( প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম) অপরাধে ‘ওজন ও মানদন্ড আইন, ২০১৮ এর ৪৬, ৪৮ ধারা মোতাবেক রশিদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, স্টোরেজ ট্যাংক এর লাইসেন্স এর নবায়ন না থাকায় নাঈমা ফিলিং স্টেশন ও সুরমা ফিলিং স্টেশন দুটিকে ৫ হাজার হাজার করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১০ আগষ্ট বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। প্রসিকিসন দাখিল করেন বিএসটিআইয় কর্মকর্তা মাসুদ রানা।
এসময় এএস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন রশিদ ফিলিং স্টেশন কে দ্রুত কারিগরি ত্রুটি সারানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে বিএসটিআইয়ের কর্মকর্তা সহায়তা ও মনিটরিং করবেন বলেও তিনি জানান।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস 