শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু
৬০১ বার পঠিত
শুক্রবার ● ১৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫ নং কচুয়া ইউনিয়নের বড়াইকান্দি গ্রামে গাছের সাথে টানা তারে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত হয়েছে। কৃষক আতাউর রহমান ঘেরু (৫০) ওই গ্রামের মৃত সোবহান বেপারীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী নিজের জমি থেকে ঘাস তুলতে গেলে এই ঘটনা ঘটে।
তবে এলাকাবাসির অভিযোগ গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিসের কর্মকর্তাদের গাফিলতির কারণেই কৃষক আতাউরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সংবাদ পেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত) তুহিন হোসেন, থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় গত ১১ মাস পূর্বে ওই এলাকা বিদ্যুত লাইন সংস্কার করার সময় কৃষক আতাউর রহমান তার জমিতে লাগানো ইউক্লিপটাস গাছের সাথে ১১ কে.বি বিদ্যুৎ লাইনের পোলের টানা লাগানোর সময় বাঁধা দিলেও তা উপেক্ষা করে ঠিকাদারের লোকজন জোরপূর্বক টানা লাগায়। এছাড়াও অন্যান্য পোলের টানা গুলো পার্শ¦বর্তী বিভিন্ন গাছের সাথে টানা লাগিয়ে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা শফিক আহম্মেদ জানান, বিষয় স্পর্কাতর মনে হলে তিনি নিজেই বোনারপাড়া জোনাল অফিসের কর্মকর্তাদের দফায় দফায় অবগত করেও ওই টানা গুলো সরানো হয়নি। এলাকা পরিচালক মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের গাফিলতির কথা স্বীকার করে বলেন, গাছের সাথে টানা লাগানো নিয়ম বহিরভুত কাজ, তাছাড়া নির্মাণ এবং সংস্কার কাজ তদারকির পর লাইন সংযোগ দেওয়ার নিয়ম । বিন্তু বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তদারকি না করেই এই বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। বোনার পাড়া জোনাল অফিসের জনৈক কর্মকর্তার সাথে কথা হলে তিনি তার নাম প্রকাশের অনিচ্ছার শর্তে জানান,লাইনটি চলমান ছিলো, ঠিকাদার এখনও ওই লাইনের সংস্কার কাজ শেষে অফিসের কাছে হস্তান্তর করেননি। ফলে ওই লাইনের অনিয়মের বিষয়ে অফিসের জানা ছিলো না। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন জানান,কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে,পাশাপাশি নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।





আর্কাইভ