শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » কৃষি » পচা গম মিশিয়ে সিআরপি ফ্লাওয়ার মিলে উৎপাদন হচ্ছে আটা-ময়দা
প্রথম পাতা » কৃষি » পচা গম মিশিয়ে সিআরপি ফ্লাওয়ার মিলে উৎপাদন হচ্ছে আটা-ময়দা
৬০৪ বার পঠিত
শুক্রবার ● ১৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পচা গম মিশিয়ে সিআরপি ফ্লাওয়ার মিলে উৎপাদন হচ্ছে আটা-ময়দা

--- কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় পচা গম মিশিয়ে আটা-ময়দা উৎপাদনের অভিযোগে সিআরপি ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর ১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে শহরের বড়ষ্টেশন রোড সিআরপি ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে পচা গম মিল এলাকা থেকে না সরানো পর্যন্ত আটা-ময়দা উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন।

আমদানী করা পচা গম মিশিয়ে কুষ্টিয়ায় উৎপাদন হচ্ছে আটা-ময়দা। চকচকে মোড়কে চমকপ্রদক বিজ্ঞাপনে যা বিক্রি হচ্ছে সেরা আটা-ময়দা হিসেবে। তবে মিল মালিক চিত্ত রঞ্জন পাল কর্তৃপক্ষকে বলেন, বৃষ্টিতে ভিজে কিছু গম পচে গেলেও তা ব্যবহার হচ্ছে না উৎপাদনে। তবে পচা গমের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে মিল এলাকায়। কুষ্টিয়া শহরের স্টেশন রোডের এই ফ্লাওয়ার মিল থেকে এখন বিকট গন্ধ ছড়াচ্ছে। মিলের গোড়াউনে এবং বাইরে ঢেকে রাখা স্তুপের অনেক গমই পচে গেছে। ইনটেক পয়েন্ট দিয়ে তা চলে যাচ্ছে অটোমেটিক মিলে। এই পচা গম মিশিয়ে তৈরি করা আটা, ময়দা, সুজি ও ভূষি চকচকে মোড়কে বাজারজাত হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হারুন অর রশিদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর সহকারী পরিচালক কাজী রকিবুল ইসলাম পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। দ্রুত ব্যবস্থা না নেয়া হলে পচা গম ব্যবহার হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে তথ্য সূত্রে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উৎপাদন বন্ধ করে দিয়েছে।





আর্কাইভ