সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটির দুর্গম প্রংজাং পাড়ায় স্কুলে চেয়ার ও টেবিল প্রদান করেছে ৯ বিজিবি
রাঙামাটির দুর্গম প্রংজাং পাড়ায় স্কুলে চেয়ার ও টেবিল প্রদান করেছে ৯ বিজিবি
‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম প্রংজাং পাড়ায় একটি স্কুলে বেঞ্চ, চেয়ার ও টেবিল প্রদান করা হয়েছে।
আজ ২০ অক্টোবর ২০২৫ তারিখে বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধীনস্থ রাইক্ষ্যংপুকুরপাড়া লগ বেস ক্যাম্প কমান্ডার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের প্রংজাং পাড়ায় স্থাপিত একটি প্রাইমারি স্কুলে শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে ০১টি চেয়ার, ০১টি টেবিল ও ২০টি বেঞ্চ প্রদান করেন। বিজিবির এই মহতী উদ্যোগের মাধ্যমে দুর্গম প্রংজাং পাড়ার শিশুরা নব উদ্যমে এবং আরও অনুকূল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা বলেন, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় সর্বদাই পাশে রয়েছে।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রুমা ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 