শিরোনাম:
●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » শীর্ষ চরমপন্থি লিপ্টনের জামিন বাতিল দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » ছবি গ্যালারী » শীর্ষ চরমপন্থি লিপ্টনের জামিন বাতিল দাবিতে বিক্ষোভ
৪৫৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীর্ষ চরমপন্থি লিপ্টনের জামিন বাতিল দাবিতে বিক্ষোভ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোচিত চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির ওরফে লিপটন। গত ৬ জুন রাতে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল। ওই অভিযানে লিপটনের হেফাজত থেকে ৬টি বিদেশি অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। শীর্ষ এই সন্ত্রাসীকে ৮ সেপ্টেম্বর তার জামিন মঞ্জুর করেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ছুমিয়া খানম। মাত্র তিন মাসের ব্যবধানে শীর্ষ চরমপন্থির জামিন হওয়ায় অসন্তোষ, ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন সচেতন মানুষ। অবিলম্বে তার জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। বুধবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করছেন হাজারও মানুষ। এ সময় জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। জাহাঙ্গীর কবির লিপটন (৪৮) কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামের আজিজুর রহমানের ছেলে। লিপটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজির ঘটনায় মামলা আছে। এছাড়া তার বিরুদ্ধে শতাধিক জিডি আছে।
আওয়ামী লীগ সরকারের আমলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ছত্রছায়ায় নানা অপকর্ম করে আসছিল লিপটন। সরকার পতনের পর কিছুদিন গা-ঢাকা দেন তিনি। পরে বিএনপির নেতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং এলাকায় ফিরে আসেন। এরপর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। পরে তাকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করে সেনাবাহিনী। জানা গেছে, ৬ জুন রাতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল লিপটনের বাড়িতে অভিযান চালান। তাদের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল। অভিযান চালিয়ে লিপটন ও তার তিন সহযোগী রাকিব, লিটন ও সনেটকে গ্রেফতার করা হয়। এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেলগান, ১০টি ম্যাগাজিন, ১৪০টি গুলি, ৮টি শিল্ড, ৬টি বল্লমসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের মামলার আসামি জাহাঙ্গীর কবির লিপটনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করে সেনাবাহিনী। তার ভাই উপসচিব আলমগীর কবির ওরফে বাইরন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তিন মাসের মধ্যে জামিন করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে জামিন বাতিলের দাবি করছি। তারা আরও বলেন, তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থি জাহাঙ্গীর কবির লিপটন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে সে নিজেকে মূর্তিমান আতঙ্ক হিসেবে সব অপকর্ম চালিয়ে যায়। ছাত্র-গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পক্ষে দলবল নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করে, একাধিক জুলাই হত্যায় আসামির তালিকায় তার নামও রয়েছে। বক্তারা বলেন, লিপটনের সেকেন্ড ইন কমান্ড আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মামুন একাধিক হত্যা, অপহরণ ও মাদক মামলায় জেলে রয়েছে। এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীদের সঙ্গে তার রয়েছে গভীর যোগাযোগ। সে জেল থেকে বের হওয়ার চেষ্টা করছে, এলাকা থেকে চিহ্নিত দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে নানা অপতৎপরতা চালানোর হুমকি দিচ্ছে।
নব্বইয়ের দশকে কলেজে পড়ার সময় ছাত্রলীগ করা এই লিপটন পরবর্তী সময়ে গণমুক্তিফৌজে নাম লেখায়। কুষ্টিয়া শহরে প্রকাশ্যে জামাই বাবুসহ একাধিক ব্যক্তিকে হত্যা করে আলোচনায় আসেন তিনি। এরপর তার অপরাধ জগত ছড়িয়ে পড়ে আশপাশের জেলায়। পরে জাসদ গণবাহিনীতে যোগ দিয়ে মাফিয়া আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে তিনি র্যাবের নাম ভাঙিয়ে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, নিরীহ লোকজনকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার মতো বহু ঘটনা ঘটালেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। গত ৬ জুন লিপটনের বিচার দাবিতে শহরের এনএস রোডে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন হাজারও মানুষ। সেখানে লিপটনের নির্যাতন-অত্যাচারের শিকার হওয়া ব্যক্তিরা নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। গত ১৫ জুন আবারও লিপটনের বিচার দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্মারকলিপি দেন সাধারণ মানুষ। লিপটনের নির্যাতনের শিকার শত শত নারী-পুরুষ বিচার দাবিতে অংশ নেন। বুধবার কুষ্টিয়া শহরে বিক্ষোভ শেষে আবারও সমাবেশ করেছেন কয়েক হাজার মানুষ। তারা বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক শীর্ষ চরমপন্থি লিপটনের জামিন বাতিল করেতে হবে।





ছবি গ্যালারী এর আরও খবর

মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ