শিরোনাম:
●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বন্যার পর খরায় কপাল পুড়ছে কৃষকের
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বন্যার পর খরায় কপাল পুড়ছে কৃষকের
৪০৫ বার পঠিত
বুধবার ● ২৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বন্যার পর খরায় কপাল পুড়ছে কৃষকের

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভয়াবহ বন্যার পর এবার খরায় কপাল পুড়ছে কৃষকদের। গত বন্যার পানিতে ৯০ ভাগ আউশ ধান নষ্ট হলেও এবার খরার আঘাতে ব্যাহত হচ্ছে স্বপ্নে আমন চাষ। আমন ধান ফলনের সময় শেষের দিকে চলে গেলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির।

চরম দাবদাহ আর অনাবৃষ্টির কারণে পানির জন্য চরম সংকটে পড়েছেন কৃষকরা। তীব্র গরম আর দাবদাহে পুড়ে আমনের ফসলি জমি ফেটে চৌচির হয়ে পড়ছে।

অনেক কৃষক বৃষ্টির অপেক্ষায় জমিতে ধানের চারা রোপণ করতে পারছেন না। আবার যেসব কৃষক চারা রোপণ করেছেন পানির অভাবে তাদের জমি ফেটে যাচ্ছে।

অন্যদিকে বন্যার পানি দীর্ঘস্থায়ী থাকার ফলে ধানের বীজ রোপণেও অনেকটা বিলম্ব হয়েছে। কিন্তু এই বীজ রোপণের সময় চলে গেলেও কৃষকরা দেখা পাচ্ছেন না কাঙ্ক্ষিত বৃষ্টির।

জানতে চাইলে কৃষি খাতে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের কৃষক জাবের আহমদ বলেন, বন্যার পর পানির অভাবে কৃষকরা জমিতে আমন ধান রোপণ করতে পারছেন না। যারা জমিতে একবার হাল চাষ করে চারা রোপণের উপযোগী করেছিল তাদের জমি শুকিয়ে গেছে।

এখন সেচ দিয়ে দ্বিতীয়বার জমিতে হালচাষ করতে হবে। ফলে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি দ্বিগুণ অর্থ ব্যয় করতে হবে। তাই বর্তমান আমন মৌসুমে উপজেলার কৃষকরা অনেকটা বিপাকে পড়েছেন।

জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় বলেন, গত বন্যায় এই উপজেলায় প্রায় ৯০ ভাগ আউশ ধান পানিতে নষ্ট হয়েছে। আর এখন পানির অভাবে আমন ধান চাষাবাদ করা সম্ভব হচ্ছে না।





আর্কাইভ