মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া স্বাক্ষরিত আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন সামিল থাকতে চায়।
তারই অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান দেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্য এবং বিরোধী দলীয় ১১ দলীয় জোটের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সেই সাথে নতুন গঠিত সরকারের সাথে আলোচনার লক্ষে এবং আগামী কাল ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রামজান এর প্রতি সম্মান রেখে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের পরামর্শে গত ২৯ নভেম্বর-২০২৫খ্রি.তারিখ পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫ এর “রাঙামাটি ঘোষণা” কালিন ২২/০২/২০২৬ খ্রি. তারিখ থেকে ২১/০৫/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত যে সকল কর্মসূচী ঘোষণা করা হয়েছিলো সেই সকল কার্যক্রম পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হল।
পরবর্তীতে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের সকল কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা ক্রমে ০১ বৈশাখ এর পর ১৯ এপ্রিল-২০২৬ খ্রি. তারিখে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত 