শিরোনাম:
●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই : বিভিন্ন মহলের শোক
প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই : বিভিন্ন মহলের শোক
৪১২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই : বিভিন্ন মহলের শোক

ছবি : সংবাদ সংক্রান্ত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মেয়ে আইরিন মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
আইরিন মাহবুব বলেন, বুধবার দুপুর ১২টার দিকে মাহবুব তালুকদার অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা ১টার দিকে তিনি মারা যান।
আইরিন মাহবুব বলেন, ‘বাবা আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। অন্য আরও রোগেও ভুগছিলেন। আজ সকালে উনার শারীরিক অবস্থার খুব অবনতি হয়। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। দুপুর ১টার দিকে উনি মারা যান।’
২০১৭-২০২২ মেয়াদে কেএম নুরুল হুদার কমিশনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব তালুদকার। তিনি ইসির কাজের সমালোচনা করে খবরের শিরোনাম হয়েছেন বারবার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সহকারী প্রেস সচিবের (উপসচিব) দায়িত্ব পালন করেন মাহবুব তালুদকার। একসময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকও ছিলেন।
তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ঢাকায় বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাকি দুজন থাকেন যুক্তরাষ্ট্র ও কানাডায়।
আইরীন মাহবুব জানান, তার বাবার জানাজা হবে গুলশানের আজাদ মসজিদে। দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পারিবারিকভাবে।
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে জাতি তার এক কৃতি সন্তানকে হারিয়েছে। বিদায়ী নির্বাচন কমিশনের সদস্য হিসেবে স্পষ্টভাসি হিসাবে তিনি যে ভূমিকা রেখেছেন দেশের মানুষ তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিভিন্ন সময়ে তিনি জন আকাঙ্ক্ষার পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বহুমাত্রিক মাহবুব তালুকদার একাধারে কবি,লেখক, সাংবাদিকতা ও শিক্ষকতার সাথেও যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রশাসনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
উদার জনহিতৈষী মাহবুব তালুকদারের মৃত্যুতে বড় শুণ্যতাও তৈরী হল।

বিবৃতিতে তিনি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ইসি মাহবুব ভালো-মন্দের সমালোচনা করতেন : নতুনধারা

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এক শোক বিবৃতিতে বলেছেন, পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা তো দূরের কথা বিরোধীতা করলেও অবস্থা খুব খারাপ হতে পারে ভেবে ইসি মাহবুব তালুকদার সরকারের অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে কথা না বললেও ভালো-মন্দের কঠোর সমালোচনা করেছেন। যা গত ১৩ বছরে প্রধান বা নির্বাচন কমিশনারদের কেউ করেনি। ‘বর্তমান সরকার রাতেই নির্বাচন করে ফেলেছে।’ বলে প্রথম তিনিই প্রতিবাদ জানিয়েছিলেন-সমালোচনা করেছিলেন।

নতুনধারার নেতৃবৃন্দ শোক বিজ্ঞপ্তিতে আরো বলেন, এমন নির্ভীক মানুষের বিদেহ আত্মার শান্তি কামনা করার পাশাপাশি সমসাময়িক সময়ের সকল সচিব-আমলাদের প্রতি আহবান জানাচ্ছি- ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভূমিকা রাখুন। তা না হলে মন্ত্রী-এমপিদের পাশাপাশি সচিব-আমলাদের একটি অংশও সাধারণ মানুষের রোষানলে পড়বেন, গণধোলাইর মুখোমুখি হবেন।





ছবি গ্যালারী এর আরও খবর

নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি

আর্কাইভ