শিরোনাম:
●   আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন ●   কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ●   ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ●   আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন অপরিহার্য ●   নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ●   মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত ●   রাউজানে তরমুজের বাম্পার ফলন ●   রাঙামাটিতে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান ●   রাঙামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশন কার্যক্রম উদ্বোধন ●   রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন ●   কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন ●   ঢাকা থেকে নিখোঁজ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারেক ●   কোতয়ালী থানার অভিযান একাধিক মামলার আসামীসহ গ্রেফতার-৩ ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

Daily Sonar Bangla
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
প্রথম পাতা » অপরাধ » ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
৩০ বার পঠিত
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির

--- কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন শান্তির হাট এলাকা হতে দেড় বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানার ০১ জন আসামিকে গ্রেফতারসহ পৃথক অভিযানে ০৪ জন মাদক ব্যবসায়ী ও সেবিকে গ্রেফতার করে।
আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে এস আই (নিঃ) মো. সোহেল মোল্লা, এএসআই মো. আবদুল কাইয়ুম ও এ এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযান দল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন শান্তিনগর এলাকা হতে সিআর সাজা পরোয়ানা ভুক্ত দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম আবু তাহের প্রকাশ আবুইয়া, পিতা-নুরুল আমিন, সাং-ডলুছড়ি, বেতবুনিয়া, থানা কাউখালী, জেলা রাঙামাটি।
কাউখালী থানা সূত্রে জানা যায়, ২০০৪ সালের একটি বন আইনের মামলায় উক্ত আসামির নামে ২০০৮ সালে এই সাজা পরোয়ানাটি ইস্যু হয়। সাজা পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য প্রবাসে চলে যায়। প্রবাস থেকে এসে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর উক্ত আসামির নামীয় সাজা পরোয়নাটি তামিল করা হয়।
এছাড়া কাউখালী থানা পুলিশের পৃথক অভিযানে কাউখালী থানা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ঝুমাফুল আলী ওরফে ঝুমরুল, পিতা-শহর আলী সাং- মাইগ্যামা ছড়া, খানা কাউখালী জেলা রাঙামাটিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।





আর্কাইভ