বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বিএনপি সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে ও জীবন জীবিকার নিরাপত্তা বিধান করতে হবে। বিদ্যুৎ -গ্যাস, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি,জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ভারসহ নানা দিক থেকে মানুষ কষ্টে থাকলেও মানুষ এখনো সরকারকে সময় দিচ্ছে, কিন্তু আর বেশীদিন মানুষ এভাবে সময় দেবেনা। তিনি পুরানা জমানার মত মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, সারের সংকট না থাকলে কৃষকেরা কেন সারের গোডাউন লুট করবে!
তিনি বলেন, দ্রুত সার বিদ্যুৎ এর সংকটের সমাধান না হলে কৃষি আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
তিনি বলেন,দেশের উত্তরাঞ্চল এখনো উন্নয়ন থেকে বঞ্চিত।তিনি অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরাঞ্চলে মনোযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি ক্ষোভের সাথে বলেন, নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দূর্বৃত্তদের দৌরাত্মে মানুষ জিম্মি হয়ে আছে।এ অবস্থা চলতে দিলে সমাজে অরাজকতা বৃদ্ধি পাবে।তিনি সামাজিক ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
আজ ৯ সেপ্টেম্বর -২০২৬ বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা কর্মিসভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে জাকারিয়া হাসান সুমন এর সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রধান মাসুদ, আরো উপস্থিত ছিলেন বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ, জেলা কমিটির সদস্য, কেন্দ্রীয় সংগঠক আজাদুল ইসলাম আজাদ, জেলা কমিটির সদস্য আতাউর রহমান নান্নু, আসমা বেগম, রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাসুদুর রহমান প্রধান মাসুদ বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন যাবত গাইবান্ধা জেলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বিদ্যুৎ, সেচসহ নানা ইস্যুতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখছে। এই সরকার কৃষকের কৃষি উৎপাদন চলমান রাখতে সার, বিজ, কিটনাশক এবং সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করতে পারলে আবারো রাজপথে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে। দ্রুত গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন করে ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার , বিজ, কিটনাশক সরবরাহের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
কর্মীসভায় আকবর খান বলেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসে সরকার কৃষকের জন্য ন্যায্য মূল্যে সার দিতে না পারায় সিন্ডিকেট ডিলারদের অবৈধভাবে মজুতকৃত সার লুট করে নিতে বাধ্য হয়। এই লুটের সাথে ফ্যাসিবাদী হাসিনার লুটের সাথে মিলিয়ে ফেলা যাবে না। কৃষকের ফসল ফলানোর জন্য কৃষি উপকরণ না পেলে কৃষকের তো বিকল্প নেই। সরকার কৃষকদের কৃষি কার্ড দিচ্ছে, কিন্তু সার, বিজ, কিটনাশক না পেলে কৃষি কার্ড দিয়ে কি হবে?
তিনি অনতিবিলম্বে সারাদেশে কৃষকদের মাঝে সারসহ কৃষি উপকরণ সরবরাহ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।




প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত 