শিরোনাম:
●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
প্রথম পাতা » অপরাধ » মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
২০৮ বার পঠিত
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি

--- রংপুরে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রবিবার এক বিবৃতিতে সাইফুল হক বলেন, একটি পরিবারের চারজন মানুষকে এভাবে হত্যার ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং নাগরিকদের নিরাপত্তাহীনতার একটি বড় দৃষ্টান্ত।

তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদি তা সত্য হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি পরিবারের ওপর সংঘটিত নৃশংস অপরাধ নয়; দেশে মাদক, কিশোর-তরুণ অপরাধ এবং সামাজিক সহিংসতার ভয়াবহ বিস্তারেরও একটি অশনি সংকেত।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, অধিকাংশ ক্ষেত্রে প্রশাসনিক ও রাজনৈতিক ছত্রছায়ায় মাদক সিন্ডিকেট তাদের রমরমা ব্যবসা চালিয়ে যায়।

সাইফুল হক বলেন, মাদক ব্যবসা ও মাদকের বিস্তার বন্ধে রাষ্ট্রের কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার সুযোগে অপরাধী চক্র শক্তিশালী হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে।

তিনি রংপুরের হত্যাকাণ্ডের নিরপেক্ষ, দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে এবং এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক প্রভাব যেন তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও মৌলিক দায়িত্ব। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, মাদক ও অপরাধের বিস্তার ঘটতে থাকলে সরকারের সংশ্লিষ্টদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সাইফুল হক নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত স্বজনদের এই কঠিন সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়ারও আহ্বান জানান।





আর্কাইভ