সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ :: পরিবেশের ভারসাম্য রক্ষায় নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ৫ এপ্রিল উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাও গ্রামে অভিযান চালানো হলে পাহাড় কাটার অপরাধে ওই গ্রামের ধন মিয়ার ছেলে ছালেহ আহমেদকে হাতেনাতে আটক করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, এই ধরনের অপরাধ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।
স্থানীয়রা জানান, এ ধরনের অভিযানের ফলে পাহাড় কাটার অবৈধ কর্মকাণ্ড বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 