শিরোনাম:
●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
১৭৫ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে মামলা হওয়ার পর প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ওই ছাত্রীকে প্রথমে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার জাহিদ মোল্লা (২০) উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের জামাল মোল্লার ছেলে। মামলায় ওই ছাত্রীর এক বান্ধবীসহ তিনজনকে আসামি করা হয়েছে।

দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাহিদ মোল্লাসহ কয়েকজন ওই কিশোরীর এক বান্ধবীর বাড়িতে যায়। পরে ওই বান্ধবীর মাধ্যমে মেয়েটিকে সেখানে ডেকে নেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, মেয়েটিকে বান্ধবীর শয়নঘরে ঠেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর জাহিদ মোল্লা মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার কথা পরিবারকে জানানো হলে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে শনিবার রাতে বান্ধবীসহ তিনজনকে আসামি করে আত্রাই থানায় মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আত্রাই থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’





আর্কাইভ