শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন
সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন
আজ ১৪ মার্চ ২০২৬, শনিবার এক যৌথ বিবৃতিতে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক বাবর চৌধুরী এবং সদস্য সচিব মীর রেজাউল আলম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ও দন্ডপ্রাপ্তদের নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদের মতো সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানে একাত্তরের ঘাতক-দালাল ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় শোকের তালিকায় অন্তর্ভুক্ত করা মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা এবং বাংলাদেশের চেতনার বিরুদ্ধাচারণ । বাংলাদেশের সচেতন জনগণ এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না।
তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটি বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে এসেছে। বিগত সময়ের শাসনামলে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ফরমায়েশী রায় নিয়ে নানা আইনি প্রশ্ন ও বিতর্ক থাকলেও ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধ, গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক সত্য কোনোভাবেই অস্বীকার করা যায় না। সেই অপরাধের দায় ইতিহাসে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল একটি ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে উৎসারিত গণআন্দোলন। সেই অভ্যুত্থানের পর গঠিত নতুন সংসদে যুদ্ধাপরাধীদের প্রতি এমন নমনীয়তা প্রদর্শন করা জুলাইয়ের শহীদদের স্বপ্ন ও আত্মত্যাগের সঙ্গেও প্রতারণার শামিল। প্রকৃত জাতীয় পুনর্গঠন তখনই সম্ভব, যখন ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত সকল গণহত্যা, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত চিহ্নিত যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের সুষ্ঠু ও ন্যায়সংগত বিচারের জন্য রাষ্ট্রের প্রতি জোর দাবি জানান।




পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত 