শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৩ জুন ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
২৯১ বার পঠিত
শনিবার ● ১৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি সাধারণ সম্পাদক জুঁই চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগামীকাল ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ ও পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
রাঙামাটি পার্বত্য জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা।
আগামীকাল ১৪ জুন ২০২৬ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সংগ্রামী দল- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে আগামীকাল রবিবার সকাল১০ টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরপর পার্টির অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ করা হবে রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও জেলা-উপজেলা কমিটর নেতৃবৃন্দ এই কর্মসূচীতে অংশগ্রহন করবেন।
উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন ওয়ার্কার্স পার্টির সুবিধাবাদী নেতৃত্বকে প্রত্যাখ্যান করে তখনকার পার্টির পলিটব্যুরোর সদস্য সাইফুল হক এর নেতৃত্বে পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে তোলেন। ২০০৮ সালে পার্টি নির্বাচন কমিশন থেকে কোদাল মার্কায় নিবন্ধন লাভ করে এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালে পার্টি নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে আবারও পার্টি নিজস্ব প্রতীক কোদাল মার্কায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগহন করে। বাম প্রগতিশীল ধারার আরও পাঁচটি দলও পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে।
জনগণের গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিতে ২০০৭ সালে গণতান্ত্রিক বাম মোর্চা গঠনে এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৮ সালে বাম গণতান্ত্রিক জোট গঠনেও পার্টি অগ্রণী ভূমিকা পালন করে।
২০২২ সালে গণতন্ত্র মঞ্চ গঠনেও পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণআন্দোলন - গণসংগ্রামে ধারাবাহিকভাবে পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে।
২০২২ সাল থেকে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক রুপান্তরের ৩১ দফা দাবিতে যুগপৎ ধারায় গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২০২৪ এর জুলাই - আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে পার্টির নেতা কর্মীরা সাহসী ভূমিকা গ্রহণ করেন। গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামান ও আবদুল লতিফ শহীদ হন, আহত হয়েছেন শতাধিক নেতা কর্মীরা।
গত ২২ বছর ধরে তেল - গ্যাস - সুন্দরবন রক্ষা আন্দোলন, শ্রমিক - কৃষক - খেতমজুর আন্দোলন, নারী, সাংস্কৃতিক আন্দোলন, নাগরিক আন্দোলন সহ জনগণের প্রতিটি ন্যায্য আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
জনজীবনের প্রত্যেকটি সমস্যা সংকটে,বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, চুরি দূর্নীতি, অর্থপাচার, রাজনৈতিক দমন, - নিপীড়নের বিরুদ্ধেও পার্টি শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
২০১৪ সালে একতরফা তামাশার নির্বাচন ও ২০১৮ সালে নজিরবিহীন নির্বাচনী জ্বালিয়াতির বিরুদ্ধে, ২০২৪ সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে, বিশেষ করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক সংগ্রামে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে। ২০২৫ এ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জুলাই সনদে স্বাক্ষর করে।
২০২৬ এর ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পার্টি ৭ টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপির সাথে আসন সমঝোতায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা ১২ আসনে পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
পার্টির গত ২২ বছরের রাজনৈতিক অভিযাত্রায় বিভিন্ন আন্দোলন - সংগ্রামে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এবং পার্টির নেতা কর্মীরা বেশ ক’বার গুরুতর আহত হয়েছেন,গ্রেফতার হয়েছেন একাধিকবার।
গত ২২ বছরে আন্তর্জাতিক পরিসরেও পার্টি পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী নানা কর্মসূচীতে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন দেশ ও জনগণের প্রতি অংগিকার ও দায়িত্বশীলতার যায়গা থাকে আগামী দিনগুলোতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি অর্জনে পার্টি তার আপোষহীন সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। তিনি অতীতের মত আগামী দিনগুলোতেও দেশের মানুষ ও প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সমর্থন ও সহযোগিতা কামনা করেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত

আর্কাইভ