শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন
৩২২ বার পঠিত
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন

--- বাংলাদেশের সাহিত্যাঙ্গনে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দ্যু প্রকাশন সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কমরেড সাইফুল হকের নির্বাচিত রচনা সংকলন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর বহুমাত্রিক রচনাকে একত্রে পাঠকের সামনে তুলে ধরার প্রয়াসে এই সংকলন প্রকাশিত হয়েছে।
৮ খণ্ডে বিভক্ত এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে তাঁর নির্বাচিত প্রবন্ধ, কলাম, সাক্ষাৎকার, মতামত ও সমকালীন চিন্তাভাবনা। প্রতিটি খণ্ডে পাঠক খুঁজে পাবেন লেখকের গভীর মানবিক দৃষ্টিভঙ্গি, সমাজ-রাজনীতি নিয়ে বিশ্লেষণ, এবং দেশ ও সংস্কৃতির প্রতি সুতীব্র অনুরাগ। ৮ খণ্ডের শিরোনামগুলো হলো—প্রথম খণ্ড: ফ্যাসিবাদী শাসনের তমসাচ্ছন্ন দেড় দশক, দ্বিতীয় খণ্ড : লুটেরা বুর্জোয়াদের গণতন্ত্র ও সংস্কার, তৃতীয় খণ্ড: বাংলাদেশে গণ-আন্দোলনের প্রেক্ষিত ও বৈপ্লবিক প্রবণতা, চতুর্থ খণ্ড: মার্কসবাদ: মতাদর্শ ও সংগ্রাম, পঞ্চম খণ্ড: বাংলাদেশে বাম আন্দোলন : উজান ঠেলে যাত্রা, ষষ্ঠ খণ্ড : শ্রমিক-কৃষক-খেতমজুর আন্দোলন, সংগঠন ও জনপ্রতিরোধ, সপ্তম খণ্ড: বাংলাদেশে সাম্রাজ্যবাদ, ভারত ও সেনা আমলাতন্ত্রের রাজনীতি, অষ্টম খণ্ড: সাক্ষাৎকার, মন্তব্য, আত্মকথন।
সংকলনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা৷ প্রতিটি খণ্ড আলাদাভাবে সংগ্রহের সুযোগ আপাতত থাকছে না। বইগুলো ইতোমধ্যেই অনলাইনে রকমারি, দ্যু বুকস, পিবিএস, ওয়াফিলাইফ ও বাতিঘর, প্রথমা, পাঠক সমাবেশ, ঋদ্ধি-সহ বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, সাইফুল হক বাংলাদেশের বাম আন্দোলনে একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। ২৬ জুলাই ১৯৫৬ চট্টগ্রামের সন্দ্বীপে তাঁর জন্ম। ১৯৬০ সালে তাঁদের পরিবার স্থায়ীভাবে নিবাস গড়ে বাগেরহাট জেলার লকপুর গ্রামে। ১৯৮২ সালে ছাত্র আন্দোলনের নেত্রী বহ্নিশিখা জামালীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিশোর বয়সে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্রকর্মী হিসেবে সক্রিয় অংশগ্রহণ এবং ১৯৭১ সালে ১৫ বছর বয়সে সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে পরবর্তী বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন প্রথম সারিতে। ২০২৪ সালে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছিলেন অন্যতম নেতৃত্বদায়ী ভূমিকায়। বিপ্লবী ছাত্র ইউনিয়ন, ছাত্র ঐক্য ফোরাম, মজদুর পার্টি ও ওয়ার্কার্স পার্টির ধারাবাহিকতায় সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দায়িত্বে এসেছেন এবং দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। মার্কসীয় মতাদর্শ, রাজনীতি ও সংগঠনের সূত্রে তিনি অনেক লিখেছেন, আশির দশক থেকে যার শুরু এবং এখনও চলমান। প্রকাশিত গ্রন্থ ও পুস্তিকার সংখ্যা ২৪।
এসব লেখায় তাঁর রাজনীতি, কর্মসূচি, চিন্তার ধারা ও উপলব্ধির প্রকাশ শুধু নয়; সম্মিলন ঘটেছে ঐতিহাসিক নানা উপাদানেরও।
বইটির সম্পাদক আনিস রায়হান বলেন, “সাইফুল হকের রচনা আমাদের সময়ের এক অনন্য দলিল। এই সংকলন রাজনৈতিক নেতা-কর্মী ও পাঠকদের জন্য হবে এক অমূল্য সম্পদ।” দ্যু প্রকাশন মনে করে, এই সংকলন বাংলা সাহিত্যের রাজনৈতিক পাঠক ও গবেষকদের জন্য এ এক অনন্য জ্ঞান-ভাণ্ডার হয়ে উঠবে।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ