শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আজ ১৭ এপ্রিল বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে ১৯৭১ সালে মেহেরপুরের আম্রকাননে গঠিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় এটা ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ মাইলফলক। বস্তত এই সরকারের নেতৃত্বে আমাদের মহান স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়।এই সরকার গঠণ এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্রের (Proclamation of Independence) অনুমোদন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ।
আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ন্যায্যতা প্রতিষ্ঠা ও বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দেবার জন্য এই ঘোষণাপত্র ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের আদর্শিক- রাজনৈতিক দিশাও নির্ধারণ করে দেয়া হয়েছিল।
সভার প্রস্তাবে বলা হয়, গত ৫৫ বছর বাংলাদেশ রাষ্ট্র তার জন্মের ঘোষণা অনুযায়ী চলতে পারেনি; বরং এই ঘোষণাপত্রের বিপরীত পথেই হেটেছে। সাম্যের পরিবর্তে নিদারুণ অসাম্য, মানবিক মর্যাদার পরিবর্তে নানা সময়ে গুরুতর মানবিক বিপর্যয়, সামাজিক ন্যায়বিচারের বদলে নিষ্ঠুর নিপীড়নমূলক সামাজিক - রাষ্ট্রীয় ব্যবস্থা জেঁকে বসেছে।
প্রস্তাবে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও নতুন সরকার দায়িত্ব গ্রহনের পর এই অবস্থা পরিবর্তনের এক অসাধারণ সুযোগ তৈরী হয়েছে।নতুন সরকারের এই পরিবর্তনে নেতৃত্ব
দেবার কথা। প্রথম দিকে এই সরকারকে নিয়ে মানুষের প্রত্যাশা বাড়তে থাকলেও এখন মাত্র দুমাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে, পরিবর্তনের আকাংখ্যা কোন কোন ক্ষেত্রে দেশবাসীকে আশাহত করছে।প্রস্তাবে সংবিধান তথা রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ সংসদের ভিতরে বাইরে রাজনৈতিক দল ও জনগণের সাধারণ মতামতের ভিত্তিতে এগিয়ে নিতে সরকার ও সরকারি দলের প্রতি আহবান জানানো হয়েছে।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন।
সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পার্টির রাজনৈতিক করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 