শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » আজ শুভ প্রবারণা পূর্ণিমা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » আজ শুভ প্রবারণা পূর্ণিমা
১০৬৯ বার পঠিত
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ শুভ প্রবারণা পূর্ণিমা

--- দেবদত্ত মুৎসুদ্দী গোপাল :: সারাবিশ্বের সকল প্রাণিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় প্রীতি ও শুভেচ্ছা। কালের অনন্ত প্রবাহে দিন আসে দিন যায়। তেমনি বর্ষ পরিক্রমায় প্রতি বছর নতুন- নতুন্নত হয়ে ফিরে আসে। বিশ্বের সকল বৌদ্ধ অনুষারিদের জীবনে। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অতিব গুরুত্ব একটি বিশেষ দিন। ।প্রবারণা পূর্ণিমা পালিত হয় মূলত দুটি কারণে: প্রথমত, এটি বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস বা বর্ষাবাস ব্রতের সমাপ্তি এবং এই সময়ে সংঘটিত ভুলত্রুটি ক্ষমা চাওয়ার পবিত্র দিন। দ্বিতীয়ত, এটি ভগবান গৌতম বুদ্ধ কর্তৃক তাবতিংস স্বর্গে দেবলোকে গিয়ে পরলোক গত গর্ভধারিনী মা-কে ধর্মদেশনা শেষে পৃথিবীতে অবতরণের স্মরণে উদযাপিত হয়, যা বৌদ্ধদের কাছে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ঘটনা।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা পর্যন্ত প্রায় তিন মাস নিজেদের বিহারে অবস্থান করেন এবং আত্মশুদ্ধি ও ধর্মচর্চায় মগ্ন থাকেন।
এই তিন মাস শেষে প্রবারণা পূর্ণিমায় ভিক্ষুরা একটি যৌথ সভায় মিলিত হন। সেখানে তারা একে অপরের সামনে নিজেদের দোষত্রুটি বা ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।
প্রবারণা শব্দের অর্থ হলো ‘প্রকৃষ্টরূপে বরণ করা’ এবং ‘নিষেধ করা’। অর্থাৎ, ভালো ও কুশল কাজগুলো বরণ করা এবং মন্দ কাজগুলো থেকে বিরত থাকা। এটি আত্মশুদ্ধি ও পরিশুদ্ধতা অর্জনের একটি প্রক্রিয়া।

বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী, ভগবান গৌতম বুদ্ধ ‘বুদ্ধত্ব’ লাভের পর দেবলোকে গিয়ে তার মা-কে ধর্মদেশনা করেছিলেন এবং এই প্রবারণা পূর্ণিমার দিনই তিনি মর্ত্যে বা পৃথিবীতে অবতরণ করেন।
এই বিশেষ ঘটনাকে স্মরণ করতে এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারি শ্রামন, ভিক্ষু, মেসিলা, দায়ক-দায়িকা,উপাসক-উপাসিকা সকলে মনের আনন্দে স্নানে নিজেকে পবিত্র হয়ে নিজেকে যথা সাধ্য পরিপাটি করে। নিজ নিজ এলাকায় অথবা পছন্দ অনুযায়ী বিহারে গিয়ে সম্মিলিত প্রার্থনা, পঞ্চশীল,অষ্টশীল গ্রহন সংঘদান,অষ্টপরিস্কারদান,বুদ্ধ বিম্ব দান, প্রাণি অবমুক্ত সহ নানান সামাজিক কুশল কার্য কর্মের মাধ্যমে পূর্ণকর্ম সম্পাদন করেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন সামাজিক বন্ধন মজবুত করেন । সন্ধ্যায় মোমবাতি প্রজলন, হাজার বাতিদান, বৈকালিক পানিয়দান, এবং বিশেষ আকর্ষণ নানা রংএর আকাশ প্রদীপ ফানুস উত্তোলন করেন অতি আনন্দের সাথে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরী বৃদ্ধ অংশগ্রহণ করে প্রচুর আনন্দ উপভোগ করেন। যা এখন বিশ্বে সকলের সমাদৃত হয়েছে। এই মহান দিনে বাংলাদেশী সকল বৌদ্ধদের সরকারের নিকট অনেক দিনের দাবি ছিল এক দিনের ছুটি ঘোষণা করা। কিন্তু যুগ যুগ পেরিয়ে গেলেও সেই আশা বৌদ্ধদের পূরণ হয়নি।





আর্কাইভ