শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান
১৭৪৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান

--- দেবদত্ত মুৎসুদ্দী গোপাল :: কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মে এবং বৌদ্ধ ধর্ম অবলম্বীদের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা ‘দানোত্তম’ বা সর্বশ্রেষ্ঠ দান হিসেবে পরিচিত। কঠিন চীবর দান পৃথিবীতে যত প্রকার দান আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাননুষ্ঠান। এই দানের মহৎ ফল বর্ণনা করতে গিয়ে বুদ্ধ বলেছেন, ‘যাবতা সব্বদানানি একো বস্সসতং দদে, একস্স কঠিন দানস্স কলং নগ্ঘন্তি সোলসিং।’ অর্থাৎ , সর্বপ্রকার দান যেমন, অষ্টপরিস্কারদান ,সংঘ দান, অর্ণ দান, নানাবিধ দান ইত্যাদি ইত্যাদি দান করলে ১০০বছর ব্যাপী দান করলেও, একটি কঠিন চীবর দানের পুণ্যের ষোলভাগের একভাগও পুণ্য হয় না।
বৌদ্ধ ধর্ম মতে, এটি সর্বশ্রেষ্ঠ দান। শতবছরের অন্যান্য দানের পুণ্যের ফলের চেয়েও কঠিন চীবর দানের পুণ্যের ফল বেশি বলে মনে করা হয়।
এই দান দাতা এবং গৃহীতা ( ভিক্ষু) উভয়ের জন্য অশেষ পুণ্য এবং সুফল নিয়ে আসে, যার পুণ্যের ফল জন্ম-জন্মান্তরেও শেষ হয় না।
চীবর’ হলো ভিক্ষুদের পরিধেয় বস্ত্র। গাছের শেকড়, গুঁড়ি, ছাল, শুকনো পাতা, ফুল ও ফলের রঙ অনুসারে এর ছয়টি রঙ নির্দিষ্ট। তবে ভিক্ষুসংঘ সাধারণত লাল ফুলের রঙের চীবর, কাঠাল গাছের হলুদ রং, চকলেট রং ব্যবহার করে, যা সাধারণ মানুষের ব্যবহার বস্ত্র থেকে পৃথক।
চীবর দান’ কথাটির সঙ্গে ‘কঠিন’ শব্দটি যুক্ত হওয়ার কারণ সম্পর্কে মহাবগ্গ গ্রন্থে বলা হয়েছে: যেদিন চীবর দান করা হবে সেদিনের সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে( ২৪ ঘণ্টার মধ্যে) সুতাকাটা, কাপড় বোনা, কাপড় কাটা, সেলাই ও রঙ করা, ধৌত করা ও শুকানো এ কাজগুলি সম্পন্ন করে উক্ত সময়ের মধ্যেই এ চীবর ভিক্ষুসংঘকে দান করতে হবে। এ ছাড়া আরও কিছু নিয়ম-কানুন আছে, যা দাতা এবং গ্রহীতা উভয়ের জন্যই পালন করা বেশ কঠিন। বর্তমানে দোকান থেকে ক্রয় করে বিভিন্ন রং এর চীবর দান করে থাকেন।
কঠিন চীবর দানের দ্বারা মানুষের মধ্যে ত্যাগী চেতনার উৎপন্ন ঘটে। কারণ দান করা মানেই কৃপনতা না করে অন্যকে দেওয়া এবং এই দানে মানুষের সামাজিক, অর্থনৈতিক পরস্পর একতা আসে। কঠিন চীবর দান একটি বৌদ্ধ মহাসম্মেলন আয়োজনে বৌদ্ধদের মাঝে বিরাজ করে মৈত্রী, ভালোবাসার মহামিলন, চাকমা,মারমা, বড়ুয়া, তংচংগা, তাছাড়া হিন্দু, মুসলিম, খ্রিষ্টান জাতি ধর্ম, বর্ণ, নির্বশেষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং সম্প্রীতি। তাই মানুষের মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা, সম্মান জাগাতে উক্ত অনুষ্ঠান সকলের মাঝে সুফলতা দেয়। বর্তমান বিশ্বে প্রতিনিয়ত ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র, দ্বন্দ্ব-সংঘাতে জর্জরিত, এমনি সময়ে মহামানব তথাগত গৌতম বুদ্ধের অমিয়বাণী মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা মানব অন্তরে শান্তি আনায়ন করে। বর্তমান অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মানব জীবনে নৈতিক, নৈতিকতা, শৃঙ্খলা, ইহলোক,পরলোক কল্যাণ সাধন সম্ভব।





আর্কাইভ