বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :: সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হরিণা জোন বিজিবি অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সকল অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের সমস্যা সমাধানে সবর্দা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ তারিখে হরিণা জোনের পক্ষ হতে ভূষণছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ভূষণছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনে মেডিক্যাল অফিসার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যানে কাজ করাকেও দায়িত্ব মনে করে। ছোটহরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের বিনামূল্যের চিকিৎসা সেবাসহ সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে।
উক্ত অনুষ্ঠানে মেডিক্যাল অফিসার মেজর মো. আসিফুর রহমান, এএমসি কর্তৃক হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেডিক্যাল ক্যাম্পেইনে সর্বমোট ১৫৪ জন পাহাড়ী এবং বাঙ্গালী অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ২০ হাজার টাকার অধিক প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 