সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ওমেরা এনার্জি বাংলাদেশ ক্লিন এনার্জি অ্যাওয়ার্ড ২০২৫ এ রাইজিং স্টার পুরস্কার পেল
ওমেরা এনার্জি বাংলাদেশ ক্লিন এনার্জি অ্যাওয়ার্ড ২০২৫ এ রাইজিং স্টার পুরস্কার পেল
রাজীব দে,ঢাকা :: রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠেয় বাংলাদেশ ক্লিন এনার্জি উইক ২০২৫ পুরস্কার বিতরণী প্রোগ্রামে রাইজিং স্টার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ইস্ট কোস্ট গ্রুপের ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড৷ ওমেরা সোলারের সিইও মাসুদুর রহিম এই পুরস্কার গ্রহণ করেন। সোলার খাতে ওমেরা রিনিউয়াল এনার্জি লিমিটেডের অসাধারণ অবদান এবং রপ্তানী সক্ষমতা অর্জন করা ছিল এই অ্যাওয়ার্ডের অন্যতম পূর্ব শর্ত। উল্লেখ্য, দিনব্যাপী অনুষ্ঠানে সেমিনার এবং বিভিন্ন ক্যাটাগরীতে দেশের এনার্জি খাতে অবদান রাখা স্বনামধন্য সব প্রতিষ্ঠানকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রকাশ থাকে যে, ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গ সংগঠন হিসেবে ২০১০ সাল থেকে বিদ্যুৎ সমস্যার বিকল্প সমাধানকল্পে সোলার সিস্টেম এর ব্যাপক প্রসার ও বিস্তারে ওমেরা সোলার অসামান্য কাজ করে যাচ্ছে। মূলত তিন পন্থায় কাজ করে কোম্পানীটি- দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সোলার প্যানেল এসেম্বলী করা, রুফটপ প্রজেক্ট ও সোলার সমাধান সংক্রান্ত কনসালটেন্সী, যেমন- প্রজেক্ট উন্নয়ন সংক্রান্ত, ইপিসি সমাধান সংক্রান্ত, প্রজেক্ট ফাইনেন্সার আয়োজন করে দেওয়া ইত্যাদি এবং আইপিপি তথা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রজেক্ট উন্নয়ন করা (১০০ মেগাওয়াট লক্ষ্যমাত্রা)। বর্তমানে শতভাগ রোবটিক্স প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে অত্যাধুনিক সোলার প্রজেক্ট বাস্তবায়ন করে যাচ্ছে ওমেরা সোলার। ইতিমধ্যে কোম্পানীটি অসংখ্য রুফটপ সোলার নিয়ে যাবতীয় বড় প্রজেক্ট বাস্তবায়ন করে চলেছে, যার মোট ক্যাপাসিটি ৬০ মেগাওয়াট এর বেশী।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে 