শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন মদদেই ইরানে ইজরায়েলের বেপরোয়া সামরিক হামলা
প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন মদদেই ইরানে ইজরায়েলের বেপরোয়া সামরিক হামলা
৫৫৪ বার পঠিত
রবিবার ● ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন মদদেই ইরানে ইজরায়েলের বেপরোয়া সামরিক হামলা

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে ইরানের পরমানু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চহল লক্ষ্য করে ইজরায়েলের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাষ্ট্রীয় ভয়ানক সন্ত্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন পরিকল্পিত এই হামলা আন্তর্জাতিক সকল ধরনের বিধিবিধানকে বৃদ্ধাংগুলী দেখানোর সামিল।

তিনি বলেন, গাজাসহ ফিলিস্তিন ভূখণ্ডে এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাওয়ার মাঝেই ইরানে এই ব্যাপক সামরিক হামলা ইজরায়েলের চূড়ান্ত ঔদ্ধত্বমূলক অপরাধের বহিঃপ্রকাশ। ইজরায়েলের এই যুদ্ধবাদী আগ্রাসী তৎপরতা গোটা মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি বলেন, ইজরায়েলের এই বেপরোয়া আগ্রাসী তৎপরতার পিছনে রয়েছে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদ।বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মদদের কারনেই গোটা মধ্যপ্রাচ্যে ইজরায়েল আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে।এর লক্ষ্য হচ্ছে আরব দুনিয়ার বিভক্তির সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে নিজেদের নিরংকুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।

বিবৃতিতে তিনি বলেন এশিয়ার এই অঞ্চলে মার্কিনীদের প্রধান সামরিক আউটপোস্ট হিসাবে ইজরায়েলকে গড়ে তোলা হয়েছে।

একারণে ফিলিস্তিনসহ আরব দুনিয়ার দেশগুলোর বিরুদ্ধে ইজরায়েলের বেপরোয়া সন্ত্রাসী তৎপরতা ও যুদ্ধাপরাধকে নানাভাবে দায়মুক্তি দেয়া হচ্ছে।জাতিসংঘকে এরা পুরোপুরি ঠুটোঁ জগন্নাথে পরিনত করেছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী দুনিয়ার সহযোগিতা বন্ধ না হলে ইজরায়েলী এই আগ্রাসী সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা কঠিন। তিনি বলেন,, আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে ইজরায়েলের এই আগ্রাসী তৎপরতা প্রতিরোধ করা না গেলে এবং যুদ্ধাপরাধের দায়ে ইজরায়েলী যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও নিশ্চিত করা যাবেনা।

তিনি ইজরায়েলকে আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি অবিলম্বে ইরানে ইজরায়েলের হামলা ও গাজায় গণহত্যা বন্ধে দুনিয়ার শান্তিকামী দেশ ও বিশ্ববাসীকে এগিয়ে আসারও উদাত্ত আহ্বান জানান।





আন্তর্জাতিক এর আরও খবর

ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ