শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
৭৬৩ বার পঠিত
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা

--- শহিদুল ইসলাম :: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসী’র প্রাণের সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) এর বার্ষিক পিকনিক জনপ্রিয় সমুদ্র সৈকত ‘‘ক্ল্যাকটন-অন-সি’’ ইংল্যান্ডের এসেক্স কাউন্টির একটি সমুদ্র উপকূলবর্তী শহরে হয়ে উঠেছিল প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট ২০২৫, রবিবার সকাল ৯টার মধ্যেই লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সমবেত হন হোয়াইট চ্যাপলের ১১৩ নিউ রোডে চিটাগাং সেন্টারের সামনে যেখান থেকে শুরু হয় দিনের আনন্দযাত্রা।

একাধিক বিলাসবহুল বড় কোচ ও অগণিত প্রাইভেট কার-জীপে সবার সেদিনের গন্তব্য ছিল ইংল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত ‘‘ক্ল্যাকটন-অন-সি’’ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহরে তখন ছিল গ্রীষ্মের উজ্জ্বল রোদ ও সাগরের শান্ত ঢেউয়ের আহ্বান।

আয়োজনকে নিখুঁত করতে গঠিত হয়েছিল একটি শক্তিশালী পিকনিক কমিটি, যারা পেশাদারিত্ব ও আন্তরিকতায় আয়োজনকে রূপদেন একটি উৎসবে। পবিত্র কোরআন থেকে একটি তেলাওয়াতের পর সকালে শুরু থেকেই পিকনিক স্পটে পৌঁছার আগেই কোচে চলতে থাকে গান, কৌতুক, আবৃত্তি, অভিনয়, ধাঁধা ও স্মৃতিচারণ। আড়াই ঘণ্টার দীর্ঘ যাত্রাকালে কোচে বিশিষ্ট শিল্পী তাহসিন বাপ্পি, ডা. রুবেল, তানিম, রুবা হোসেন, নাবিল রহমান, তানভীর খান ও আরো অনেকে সাংস্কৃতিক গানের অনুষ্ঠানের উপস্থাপনা পরিবেশন করে আসা-যাওয়ার পুরো সময়টাকে ভীষণ উপভোগ্য করে তুলেন। জনপ্রিয় গান ‘‘চলো না ঘুরে আসি অজানাতে’’ দিয়ে শুরু হয় এই মনোমুগ্ধকর যাত্রা।

কোচগুলির নেতৃত্বে ছিলেন মোঃ আলী রেজা, মাসুদুর রহমান, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও ট্রাস্টি শওকত মাহমুদ টিপু।

সাগরের নোনাজলে অবগাহন, সৈকতে আড্ডা, খেলাধুলা, ছবি তোলা ও ফেসবুক লাইভে দিনটি হয়ে ওঠে আরো রঙিন। আলী রেজা ভাই, ফটোগ্রাফার মোমিন, শওকত ওসমান এবং কুতুবুল আলম ক্যামেরায় স্মৃতিগুলো বন্দি করে রাখেন চিরকাল।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যাঁদের অবদানে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে ব্যারিস্টার মনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আরশাদ মালেক, শওকত মাহমুদ টিপু, মিসেস মাসুদ, রাজ্জাকুল হায়দার বাপ্পি, মোহাম্মাদ ইসহাক, মোহাম্মাদ কায়সার, ফারজানা খান, শহীদুল ইসলাম, শওকত ওসমান, কুতুবুল আলম, মীরা বড়ুয়া, মাহবুব আলম, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, সাজ্জাদ, তানিম, পরান, তানভীর, রিদওয়ান, নাবিল রহমান প্রমুখ।

ফেরার পথেও গান, গল্প আর আনন্দ চলতে থাকে বিরতিহীনভাবে। কেউ ঘুমাতে চাইলেও, সাংস্কৃতিক পরিবেশনায় ঘুম আসার সুযোগ হয়নি। শেষে সকলেই সন্তোষ প্রকাশ করে বলেন এটি ছিল একটি চমৎকার আয়োজন, যা অনেকদিন হৃদয়ে গেঁথে থাকবে।

ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, আজকের এই দিন আমাদের জীবনের এক অমলিন স্মৃতি হয়ে থাকবে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য যে , ২০১৩ সালে জন্ম নেয়া জিসিএ এখন ইউরোপে তথা বিশ্বে বাংলাদেশী প্রবাসীদের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন যেটি লন্ডনে ৫টি বৃহৎ আকারের মেজবানের সাথে মিলন মেলা, চট্টগ্রাম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের মেজবানকে ও সংস্কৃতিকে বহির্বিশ্বে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

এবং এইসাথে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) সম্পূর্ণ করেছে অনেক মানবিক কার্যক্রম।





আন্তর্জাতিক এর আরও খবর

ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ