শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে
জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে
আজ শুক্রবার বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে। ১৮০ দিনের মধ্যে সরকারকে অবশ্যই জনপ্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।অগ্রাধিকার নির্দিষ্ট করে সরকারকে সেলক্ষ্যে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, স্বার্থান্বেষী কোন কোটারী স্বার্থের কাছে সরকার হেলে পড়তে পারেনা। তিনি বিতর্কিত পদক্ষেপ ও নীতি কৌশল থেকেও সরকারকে বিরত থাকার আহবান জানান।
তিনি সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম, ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বে বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেবার পরামর্শ দেন।তিনি বলেন, কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা - ১২ আসনে যারা কোদাল প্রতীকে ভোট দিয়েছেন, নির্বাচন সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বেশুমার কালো টাকা, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশান, ভোটের ইঞ্জিনিয়ারিং, ধর্মানুভূতির রাজনৈতিক ব্যবহারের কারনে তিনি নির্বাচনে জিততে না পারলেও ঢাকা -১২ এর জনগনের পাশেই তিনি থাকবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই পুনর্মিলনীতে ঢাকা ১২ আসনে কোদাল মার্কার পক্ষে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন - বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দল ও সমাজের নানা অংশের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ এই পুনর্মিলনী ও ইফতারে অংশগ্রহণ করেন।
তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী,
বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু,তাসলিমা রীতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম,ফিরোজ আলী প্রমুখ।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 