শিরোনাম:
●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৩১ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কাপ্তাইয়ে কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দ
প্রথম পাতা » অপরাধ » কাপ্তাইয়ে কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দ
৫৩২ বার পঠিত
শনিবার ● ৩১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে কারেন্ট জাল ও ২টি নৌকা জব্দ

--- এম বাবুল, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে রাঙামাটির কাপ্তাই লেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপ কেন্দ্রের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার (২৯ মে) বিকাল সাড়ে ৪ টা হতে রাত ১০ টা ১৫ মিনিট পর্যন্ত রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই লেকের জীবতলি,গবাঘোনা, জেলেপাড়া, বাগছরী, হাজরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার ক্যাংড়া ছড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় ২ হাজার বর্গফুট সুতার জাল, ৪ হাজার বর্গফুট কারেন্ট জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১ টি সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসময় নৌ পুলিশ সদস্য এবং উপ কেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন।
এর আগে গত সোমবার (২৬ মে), মঙ্গলবার (২৭ মে) এবং বুধবার (২৮ মে) কাপ্তাই লেকের রাঙামাটি সদর উপজেলা, কাপ্তাই উপজেলা এবং বিলাইছড়ি উপজেলার বিভিন্ন নৌ পথে অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রসঙ্গত: ১মে থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মে মাসের ১ তারিখ হতে ৩ মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।





আর্কাইভ