বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
![]()
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে নানা গুঞ্জন ও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাস্থল ও ভিডিও সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী সেখানে জড়ো হন। এরপর তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে মহাসড়কের পাশেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর হঠাৎ প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি দেখে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে সংগঠনটি সরকার কর্তৃক বর্তমানে নিষিদ্ধ, তারা কীভাবে মহাসড়কে মিছিল ও সমাবেশ করার সাহস পেল, সেটাই এখন বড় প্রশ্ন। প্রকাশ্যে মিছিলের পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মোস্তফা জামাই’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের ওপর উঠে যায়। তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত মোস্তফা কামালকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ঈশ্বরগঞ্জ :: ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর উদ্যোগে দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যািলি বের করা হয়। র্যািলিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও তরুণরা অংশ নেন। হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে তারা পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা, শান্তি ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। র্যাালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়াইপিএজির সদস্যরা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ সময় ইউএনও সানজিদা রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু প্রশাসনের নয়; এ কাজে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পিএফজি সমন্বয়ক সাইফুল ইসলাম তালুকদার, পিএফজি অ্যাম্বাসেডর ও সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, ওয়াইপিএজির সমন্বয়ক রাফসান আহমেদ রোমান, যুগ্ম সমন্বয়ক ইসরাত আর্শিয়ান মৌ এবং ওয়াইপিএজির সদস্য ইশতিয়াক আহমেদ ইসহাক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।




খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে 