বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ফয়সাল, রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেলে অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রিক ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। মুহূর্তেই আগুন পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জানান “বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রিকের দোকান ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন চিরণ জ্যেতি চাকমা ও প্রভার চন্দ্র চাকমা।




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 