শিরোনাম:
●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
৪৬ বার পঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২

------ সর্বজিৎ চাকমা, জেলা প্রতিনিধি :: রাঙামাটি শহরের প্রবেশ পথ সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
রবিবার ১৬ আগস্ট ভোর ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার সময় চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯ নম্বরের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনায় নিহতরা হলেন : নানিয়ারচর উপজেলার কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), সদর উপজেলার আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) বিজয়নগর (বিহারপুর) এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫), নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২)।
এ ঘটনায় গুরুতর আহত দুইজন হলেন : পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)।
শোভা চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হলে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দুই আহত ব্যক্তি রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত মালা-মাল বুঝায় করা পিকআপ গাড়ি পাহাড় নামার সময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে বলে প্রাথমিকভাবে পুলিশ ও উদ্ধারকারীদের ধারণা।





আর্কাইভ