মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
স্টাফ রিপোর্টার :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সাইবার অপরাধের অভিযোগে রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করা হয়েছে।
তারা হলেন ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমন।
১১ আগস্ট মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবির সাদা পোশাকধারী একদল সদস্য তাদেরকে আটক করে নিয়ে যান বলে জানা গেছে।
জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপি ইউনিট শাখায় আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ দেন।
ডিবি ঢাকা থেকে রাঙামাটি গিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সুমনকে আটকের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও আটক করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব।
এসপি বলেন, ডিএমপিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার আইসিটি আইনে দেওয়া একটি অভিযোগের কথা জানানো হয়েছে।
এতে জেলা ছাত্রদলের আলী আকবর সুমনকে অভিযুক্ত করা হলেও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে কেন নেওয়া হয়েছে, তা জানা নেই।
ডিএমপির ডিবি পুলিশ শাখা থেকে তাদের দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন রাঙামাটি পুলিশ সুপার।




প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন 