শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » সফল এভারেস্ট পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
প্রথম পাতা » আন্তর্জাতিক » সফল এভারেস্ট পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
৯৮৭ বার পঠিত
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সফল এভারেস্ট পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

--- ঢাকা :: “ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং বাংলা মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব-এর তত্ত্বাবধানে পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক কর্তৃক হিমালয়ের দুইটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) ও থরং (৬১৪৪ মিটার) অভিযান উপলক্ষে সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর” ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানিত সদস্য প্রকৌশলী কাওছার রূপক (এম/৩৩৯৮৯) একজন সুপরিচিত লেখক ও পর্বতারোহী। তিনি ইতোমধ্যে বিশ্বের অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) সহ তিনটি ৬০০০ মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণের মাধ্যমে সারা বিশ্বে প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। একজন প্রকৌশলী হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং বাংলা মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব-এর তত্ত্বাবধানে এবং ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি. তারিখে তিনি নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত এক সাথে দুইটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) এবং থরং (৬১৪৪ মিটার)-এ চার সপ্তাহের অভিযানে যাচ্ছেন। তাঁর অভিযান উপলক্ষে আইইবি’র উদ্যোগে আজ ২২ এপ্রিল, ২০২৫ মঙ্গলবার বিকাল ৫টায় টায় কাউন্সিল হল (২য় তলা), শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে প্রকৌশলী কাওছার রূপক সম্মানিত অতিথিদের থেকে পতাকা গ্রহণ করেন। চুলু ওয়েস্ট এবং থরং পর্বত শিখর আরোহণ করে তিনি ১৭ মে, ২০২৫ খ্রি. ঢাকায় ফিরে আসবেন বলে প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বাংলা মাউন্টেইনিয়ারিং এণ্ড ট্রেকিং ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, বাংলা মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব-এর সভাপতি দুইবার এভারেস্ট আরোহণকারী এম এ মুহিত এবং অভিযানের স্পনসর ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোল্লা আকিদুল ইসলাম সৈকত। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান (চুন্নু)। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন (লালন), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল ইসলাম (উজ্জল) ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সহ আইইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রকৌশলীবৃন্দ এবং বিএমটিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





আন্তর্জাতিক এর আরও খবর

ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ