মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
খাগড়াছড়ি :: শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা (৪০)। গত রবিবার ২০ এপ্রিল তিনি এ জিডি করেন।
আজ মঙ্গলবার ২২ এপ্রিল খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, তাদের বিয়ের ১৫ বছর চলছে, বর্তমানে তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জিরুনা ত্রিপুরার স্বামী রেভিলিয়াম রোয়াজা (৩৫) তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছেন। বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের বিষয় নিয়ে সাংসারিক জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তার স্বামী বিভিন্ন ইস্যু নিয়ে গালমন্দ করেন, এমনকি হত্যার হুমকি দেন।
জিরুনা ত্রিপুরাকে হত্যা করতে না পারলে তার স্বামী নিজেই আত্মহত্যা করে জিরুনা ত্রিপুরাকে ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে জিডিতে উল্লেখ রয়েছে।
জিডির বিষয়ে জানতে জিরুনা ত্রিপুরার স্বামী রেভিলিয়ার রোয়াজার মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, জিরুনা ত্রিপুরা জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার শুরু থেকেই নানা ধরনের সমালোচনার সৃষ্টি করেছেন। স্বজনপ্রীতি, অনিয়মসহ জেলাজুড়ে আলোচনায় রয়েছেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে সরকার পতনের পর বেসরকারি একটি স্কুল থেকে তিনি বরখাস্ত হন। অনিয়ম ও অব্যবস্থাপনাসহ নানা কারণে জেলার সাংবাদিকরা তাকে বর্জনের ডাক দেয়।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 