শিরোনাম:
●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » কৃষি » যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
প্রথম পাতা » কৃষি » যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
৭০৪ বার পঠিত
শনিবার ● ৩১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন

ছবি : সংগৃহীতবাংলাদেশ খেতমজুর ইউনিয়ন এর সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান এবং বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল ও সাধারণ সম্পাদক সিকদার হারুন মাহমুদ আজ এক যৌথ বিবৃতিতে করোনা মহামারীকালে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে চাপ ও বাডাবাডিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন করোনা দূর্যোগে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের জীবন - জীবিকা যখন হুমকির মুখে তখন এনজিওদের লোন ও সুদের কিস্তি আদায়ে নানা ধরনের চাপ ও জবরদস্তি মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে, তাদের উপর নতুন অত্যাচার হিসাবে দেখা দিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এনজিওদের কিস্তি আদায়ের জবরদস্তি ও বাডাবাডি বন্ধ করতে অনতিবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। একই সাথে তারা এনজিও লোনের সুদ মওকুফ করে দেবারও দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ মহামারীর এই দুঃসময়ে কৃষি লোনও সুদ আসলে মওকুফ করার উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একই সাথে তারা গ্রামাঞ্চলে অভাবী শ্রমজীবী - মেহনতি পরিবার এবং প্রান্তিক ও গরীব চাষীদেরকে মহামারী দূর্যোগে টিকে থাকতে আগামী ছয়মাস মাস প্রতি কমপক্ষে পাঁচ হাজার করে নগদ টাকা প্রদানের আহবান জানান। নেতৃবৃন্দ গরীবদের জন্য বরাদ্দের টাকা নিয়ে চুরি, দুর্নীতি, দলবাজি সহ যাবতীয় নয়ছয় বন্ধ করারও দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রামাঞ্চলেও ১৮ বছরের উপরে সবাইকে দ্রুত করোনার টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার আহবান জানান।





আর্কাইভ